অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় করোনা ইউনিটে আরো ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২১ রাত ০১:৩৫

remove_red_eye

৫৯৯

অচিন্ত্য মজুমদার :: ভোলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও একজন উপসর্গ নিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে জেলা সদরের বিএভিএস রোডের বাসিন্দা বিনয় মিত্র (৬৫), বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিনের মোঃ সরোয়ার (৬৫), খায়েরহাটের গোলাম কাদের (৪৫) ও বড়মানিকা ইউনিয়নের মোঃ সিরাজ (৫২) করোনা আক্রান্ত হয়ে এবং একই উপজেলার পক্ষীয়া ইউনিয়নের বিবি মরিয়ম (৫০) উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান। মঙ্গলবার ভোলা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সিরাজ উদ্দিন এতথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৬৪ জনে। এদের মধ্যে সদর উপজেলায় ৫১ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৪ জন, চরফ্যাশনে ২ জন ও ১ জন  মনপুরা উপজেলার বাসিন্দা। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে।

ভোলার সিভিল সার্জন দপ্তরের দেয়া ১১ আগস্টের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে ৪৪১ জনের নমুনা পরীক্ষা করে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। এর মধ্যে ১০৪ জন ভোলা সদর, ১১ জন দৌলতখান, ১১ জন বোরহানউদ্দিন, লালমোহনে ৩ জন, ১ জন তজুমদ্দিন ও ৩ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩০৭ জনে দাঁড়িয়েছে।  

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫ হাজার ৩০৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮৮ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ৩১৯ জন। এছাড়া হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৫৩৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৩৫ জন। বর্তমানে সেখানে ৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরো অন্তত ২০০ জনকে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ২৩ হাজার ৩৩১ জনের নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। 





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...