অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় লকডাউন অমান্য করায় ৩৩৬৯ জনের জেল-জরিমানা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২১ রাত ০১:৩১

remove_red_eye

৬৩৪

অচিন্ত্য মজুমদার :: ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় গত ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত  ৪২৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার ১৪৪ টি মামলায় ৩ হাজার ২০৯ জনকে ২৭ লক্ষ ৪২ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং ১৬০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের শেষ দিন সোমবার দিনভর জেলার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে অকারোণে বের হওয়া মানুষকে ফিরিয়ে দেয়া হয়। লকডাউনের শেষ দিন হওয়ায় সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে স্বাস্থ্যবিধি অথবা সামাজিক দূরত্বের পাশাপাশি বিধিনিষেধ মানার প্রবনতা উপেক্ষিত ছিল।  পাড়া মহল্লাগুলোতে চলাচল করা মানুষগুলোর মুখে মাস্ক ছিল না। তবে এসব কারণে  ভ্রাম্যমান আদালতের কাছে জেল-জরিমানার শিকার হয়েছেন অনেকেই।  

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৮টি মোবাইল কোর্টের মাধ্যমে সোমবার ৪৭টি মামলায় ৫৮ জনকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৫টি মোবাইল কোর্ট  ২১টি মামলায়  ২১ জনকে  ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা, লালমোহনে ১টি মোবাইল কোর্ট  ৯টি মামলায় ১০ জনকে ৮ হাজার ৯০০ টাকা জরিমানা, চরফ্যাশনে ১টি মোবাইল কোর্ট ১৪টি মামলায় ২৪ জনকে ৫ হাজার ৪০০ টাকা জরিমানা ও মনপুরায় ১টি মোবাইল কোর্ট ৩টি মামলায় ৩ জনকে ৯০০ টাকা জরিমানা করা হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...