অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় লকডাউন অমান্য করায় ৫৩ জনের জেল-জরিমানা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২১ রাত ১১:০৮

remove_red_eye

৮৫৪

অচিন্ত্য মজুমদার :: ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় ৫০টি মামলায় ৪৯ জনকে ২৫ হাজার ৮০০ টাকা জরিমানা ও ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের ১৫তম দিন শুক্রবার দিনভর জেলার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। তবে ছুটির দিন হলেও শহরে অসচেতন মানুষের ঘোরাঘুরি ছিল আগের কয়েক দিনের মতোই। পাশাপাশি রাস্তায় রিকশা, অটোরিকশাসহ যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। এছাড়া সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি অথবা সামাজিক দূরত্বের পাশাপাশি বিধিনিষেধ মানার প্রবণতা নেই বললেই চলে। প্রশাসনের কঠোর নজরদারি আর জেল-জরিমানা আদায়েও থামানো যাচ্ছে না অতি উৎসাহী অসচেতন মানুষের স্রোতে। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে সকাল থেকেই শুরু হয় মানুষের অবাধ বিচরণ। তবে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের কাছে জেল-জরিমানার শিকার হচ্ছেন অনেকেই।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৭টি মোবাইল কোর্টের মাধ্যমে বুধবার ৫০টি মামলায় ৪৯ জনকে ২৫ হাজার ৮০০ টাকা জরিমানা ও ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৪টি মোবাইল কোর্ট ৩৪টি মামলায় ৩০ জনকে ১৬ হাজার ৬০০ টাকা জরিমানা ও ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, তজুমদ্দিনে ১টি মোবাইল কোর্ট ৬টি মামলায় ৭ জনকে ৫ হাজার ২০০ টাকা, লালমোহনে ১টি মোবাইল কোর্ট ৬টি মামলায় ৮ জনকে ২ হাজার ৩০০ টাকা ও মনপুরায় ১টি মোবাইল কোর্ট ৪টি  মামলায় ৪ জনকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া দৌলতখান, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় কোন অভিযান পরিচালনা করা হয়নি।  

গত ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ৩৮৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ৯৩৫টি মামলায় ২ হাজার ৯৮১ জনকে ২৫ লক্ষ ৭৮ হাজার ২০০ টাকা জরিমানা এবং ১৫২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...