অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় করোনা আক্রান্ত ও উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৬

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২১ রাত ০২:০৩

remove_red_eye

৮৯১

অচিন্ত্য মজুমদার :: ভোলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরো তিন নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্ৰামের আবদুল রম মিয়াজী (৭২), তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জের লিজা (৩৫), মনপুরা উপজেলার চরজোতিনের শিরিন (৫৬) করোনা আক্রান্ত হয়ে এবং বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের রেখা বেগম উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মারা যান। বুধবার ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোঃ সিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪৫ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে।

ভোলার সিভিল সার্জন দপ্তরের দেয়া ৫ আগস্টের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে ৪১২ জনের নমুনা পরীক্ষা করে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭৬ জন। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪২.৭১ শতাংশ। এর মধ্যে ১০৫ জন ভোলা সদর, ১২ জন দৌলতখান, ১৬ জন বোরহানউদ্দিন, লালমোহন ১৩ জন, ১৫ জন চরফ্যাশন, ১১ জন তজুমদ্দিন ও ৪ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৮৫ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৪ হাজার ৫৮৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬২৪ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯৬১ জন। এছাড়া ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৩৭৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৯২ জন। বর্তমানে সেখানে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরো অন্তত ২০০ জনকে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ২১ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। 

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...