বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২১ সকাল ০৭:২৮
৭১৯
অচিন্ত্য মজুমদার ভোলা : ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় ৭০টি মামলায় ৭৭ জনকে ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের ১২তম দিন মঙ্গলবার দিনভর জেলার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট থাকলেও তা উপেক্ষা করে অসচেতন মানুষের ঢর নামে।
পাশাপাশি রাস্তায় রিকশা, অটোরিকশাসহ যানবাহন চলাচল আগের চেয়ে অনেক বেশি ছিল।
এতে করে সরকার ঘোষীত কঠোর লকডাউন কার্যত ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ থাকায় সিমাবদ্ধ ছিল। দিন দিন গ্রাম পাড়া মহল্লা ছাপিয়ে এখন শহরেও মানুষের চলাচল বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি অথবা সামাজিক দূরত্বের পাশাপাশি বিধিনিষেধ মানার প্রবণতা নেই বললেই চলে। তবে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের কাছে জেল-জরিমানার শিকার হচ্ছেন অনেকেই।
৯টি মোবাইল কোর্টে ৭০টি মামলায় ৭৮ জন আসামীর মধ্যে ৭৭জনকে ৩৬,৩৫০/-টাকা জরিমানা ও ১ জনকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৯টি মোবাইল কোর্টের মাধ্যমে মঙ্গলবার ৭০টি মামলায় ৭৭ জনকে ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৬টি মোবাইল কোর্টে ৩৮টি মামলায় ৪০ জনকে ১৯ হাজার ৫০ টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের কারাদণ্ড, বোরহানউদ্দিণে ১টি মোবাইল কোর্টে ৬টি মামলায় ৬ জনকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা, লালমোহনে ১টি মোবাইল কোর্টে ৭টি মামলায় ৮ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা, চরফ্যাশনে ১টি মোবাইল কোর্টে ১৯টি মামলায় ২৩ জনকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া দৌলতখান, তজুমদ্দিন ও মনপুরা উপজেলায় কোন অভিযান পরিচালনা করা হয়নি।
গত ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩৬০টি মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ৭৪২টি মামলায় ২ হাজার ৭৭৬ জনকে ২৪ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত
ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা
উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী
অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর
নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল
কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা
ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো : ধর্মমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক