অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৩রা আগস্ট ২০২১ ভোর ০৫:৫৯
৭৯৮
অচিন্ত্য মজুমদার : দিন দিন করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে ভোলা সদর উপজেলায়। বিশেষ করে শহরে সংক্রমনের বেপরোয়া উর্ধ্বগতি কোনভাবেই রোধ করা যাচ্ছে না। প্রশাসনের কঠোর নজরদারি আর জরিমানা আদায়েও থামানো যাচ্ছে না অতি উৎসাহী অসচেতন মানুষের স্রোতে। ফলে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমন।
ভোলার সিভিল সার্জন দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় জেলায় ৪০০ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। এর মধ্যে ১২৬ জনই সদর উপজেলার। আক্রান্তে অর্তাৎ ৪৪ শতাংশ ৭২ জন ভোলা পৌরসভার। এর মধ্যে শহরের ওয়েস্টার্ন পাড়া, দরগারোড, সার্কুলার রোড, সদর রোড, কালীনাথ রায়ের বাজার, চরনোয়াবাদ, উকিলপাড়া, মোনালিসা গলি, মাছুমাখানম রোড, আবহাওয়া অফিসরোড, অফিসারপাড়া, কালিবাড়ি রোড, মুসলিমপাড়া, পুলিশ লাইন, হাসপাতাল রোড ও যুগীরঘোল এলাকায় আক্রান্তের হার সবচেয়ে বেশি।
এদিকে কঠোর লকডাউনের মধ্যেও করোনায় এত বেশী আক্রান্তের সংখ্যা নিয়ে জেলার স্বাস্থ্য প্রশাসন চিন্তিত হলেও সাধারণ মানুষের মাঝে এনিয়ে খুব একটা আতঙ্ক বা শঙ্কার ছাপ দেখা যাচ্ছে না। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে সকাল থেকেই নামে অসচেতন মানুষের ঢল। ফলে গত দুই সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে আশঙ্কাজনক হারে।
ভোলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত দুই সপ্তাহে ভোলায় ৩ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ছিল ৪৬.৩২ শতাংশ। আর এই সময়ে সদর উপজেলায় করোনা আত্রান্ত হয়েছে ৯৬২ জন। এছাড়া দুই সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের।
এপর্যন্ত জেলায় মোট ২০ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ২২৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫২৬ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৭০১ জন। সক্রিয় রোগীর মধ্যে শতকরা ৫৮ ভাগ সদর উপজেলার ৯৯২ জন। বর্তমানে হোম আইসলোশনে চিকিৎসা নিচ্ছেন ১৬৩৩ জন। আর হাসপাতালের আসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েচেন ৬৮ জন।
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক