অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১২ই মে ২০২৬ | ২৯শে বৈশাখ ১৪৩৩

দৌলতখানে দোকানের জমি নিয়ে সংঘর্ষ নারীসহ আহত-৫

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২১ ভোর ০৫:৫৩

remove_red_eye

৫৭৬

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়েছে । এরমধ্যে গুরুতর আহতরা হলেন, মোঃ হরমুজল (৭০) , মিলন (৪৫) , রুমা আক্তার। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি দু’জন মিনহাজ , মমতাজ বেগম, তারা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। সোমবার (২ আগস্ট) দুপুর  ২টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গফুর আলী হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির সাত্তার গংদের সাতে হরমুজল গংদের দোকানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় ভাবে সালিশ বৈঠক হয়েছে। ঘটনার দিন ওই দোকানের বিরোধপূর্ণ জমি সাত্তার গংরা নিজেদের দাবী করে তার নেতৃত্বে মিনহাজ  ,সজিব রাকিব সহ ১০/১৫ জন মিলে লাঠিসোটা নিয়ে হরমুজল গংদের উপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে তাদের তিন জনকে গুরত্বর আহত করে। তারা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মিনহাজ জানান, এঘটনায় তাদের দুজন আহত হয়েছে। তবে হরমুজল গংদের মারধরের বিষয়টি এড়িয়ে যান। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো :  ধর্মমন্ত্রী

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো : ধর্মমন্ত্রী

আরও...