অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় করোনা ইউনিটে পাঁচ নারীসহ ৭ জনের মৃত্যু

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩০শে জুলাই ২০২১ সন্ধ্যা ০৬:৩৫

remove_red_eye

৭৪৩

৩০ বছরের নিচে আক্রান্তের হার ৪১ শতাংশ
৩০ থেকে ৫৯ বছর বয়সীদের হার ৪৩ .৩৫  শতাংশ
ষাটোর্ধ্ব ব্যক্তিদের আক্রান্তের হার ১৬ শতাংশ

অচিন্ত্য মজুমদার:: ভোলায় গত ২৪ ঘন্টায় করোনা আইসোলেশন ইউনিটে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সদর হাসপাতালের এদের মৃত্যু হয়। এদের মধ্যে ৬ জন সদর উপজেলা ও একজন লালমোহন উপজেলার বাসিন্দা। ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ সিরাজ উদ্দিন এতথ্য নিশ্চিত করেন।

এদের মধ্যে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ইয়ানুর (১৯),  উত্তর দিঘলদী ইউনিয়নের আসমা বেগম (৩৩), ধনিয়া ইউনিয়নের রেনু বিবি (৬৫),  সাহানুর বেগম (৫৬), শিবপুর ইউনিয়নের রেনু বেগম (৫০) ও লালমোহন উপজেলার গজারিয়া এলাকার মোঃ আবু তাহের (৬০) করোনা উপসর্গ নিয়ে এবং সদর উপজেলার পৌর নবীপুর এলাকার মোঃ তসির (৫০) করোনা আক্রান্ত হয়ে মারা যান।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪৪ দশমিক ৪ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ৮৯ জন ভোলা সদর, ১ জন দৌলতখান, ৯ জন বোরহানউদ্দিন, লালমোহন ২৩ জন, ১৪ জন চরফ্যাশন ও ৭ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৫৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন আরো ৩১জন ভর্তি সহ বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

ভোলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৪৩ জনের মধ্যে ৬৯ জন নারী ও ৭৪ জন পুরুষ রয়েছে। এদের মধ্যে ১ থেকে ১৯ বছর বয়সী আক্রান্ত ২৫ জন, ২০ থেকে ২৯ বছর বয়সী ৩৩ জন, ৩০ খেকে ৩৯ বছর বয়সী ৩০ জন, ৪০ থেকে ৫৯ বছর বয়সী ৩২ জন, ৬০ থেকে ৭৯ বছর বয়সী ২১ জন এবং ৮০ থেকে ১০০ বছর বয়সী মাত্র ২ জন রয়েছেন। ষাটোর্ধ্ব ব্যক্তিদের আক্রান্তের হার ১৬ শতাংশ আর ৩০ বছরের নিচে আক্রান্তের হার ৪১ শতাংশ। এছাড়া ৩০ থেকে ৫৯ বছর বয়সীদের আক্রান্তের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এ পর্যন্ত জেলার সাত উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫৬ জন। এর মধ্যে চলতি জুলাই মাসেই আক্রান্ত হন ১ হাজার ৫৯৬ জন। আর গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৭৯১ জন। এর মধ্যে ২৫ জুলাই ১০২ জন, ২৬ জুলাই ১৩৭ জন‌, ২৭ জুলাই ১২০ জন, ২৮ জুলাই ১৭৬, ২৯ জুলাই ১১৩ ও ৩০ জুলাই ১৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

ভোলায় করোনা আক্রান্ত ৩ হাজার ৬৫৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন আরো ১৮ জন ভর্তি সহ বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ৪২ জন চিকিৎসাধীন রয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৩১ জনের। এর বাইরেও করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে।  

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে। 

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...