অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় শত বছরের ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখলের পায়তারা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২১ রাত ১১:০৬

remove_red_eye

৭৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শত বছরের ভোগ দখলীয় ও ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলেরর পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছালে আহম্মদ পাটোয়ারী বাড়ীর মোঃ মিলন গংদের দীর্ঘ শত বছরের ভোগ দখলীয় ও ক্রয়কৃত জমি জোরপূর্বক জবর দখলের চেষ্টা চালাচ্ছেন আলমগীর পাটোয়ারী ও খোকন পাটোয়ারী গ্রুপ। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরের দিকে মোঃ মিলন গংদের ভোগ দখলীয় জমি থেকে ক্ষমতার দাপট দেখিয়ে সিম, লাউ, বেগুনসহ বিভিন্ন ফসলাদী গাছ কেটে ফেলা হয়েছে। এতে কয়েক হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের।
অভিযোগে মোঃ মিলন, ইউসুফ ও রাশেদা বেগম জানান, আমাদের বাপ-দাদা থেকে এই জমি ভোগ দখল করে আসছি। এছাড়াও বিগত ৪ বছর পূর্বে আমার বোন মাহমুদা খাতুন থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করি। তারপর-ই ওই জমি আমাদের নামে সকল কাগজপত্র করিয়েছি। পরবর্তীতে উপজেলা ভাইচ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতার মাধ্যমে আমাদের উভয়কে নিয়ে সমাধানের জন্য বসা হয়েছিল। ওই সময় তারা (আলমগীর গ্রæপ) কোন অভিযোগ তুলে নি। কিন্তু আমরা যখন ক্রয়কৃত জমিতে বাউন্ডারী দিতে গেলাম, তখন-ই তারা বাঁধা দেয়। এ নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার শালিস মিমাংশায় বসা হলেও কোন সমাধানে পৌছা সম্ভব হয় নি। তখন থেকেই আমাদের সাথে আলমগীর ও খোকন পাটোয়ারী গ্রুপ এর মধ্যে বিরোধ চল আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল ২৭ জুলাই দুপুরের দিকে আমাদের শত বছরের ভোগ দখলীয় এবং ক্রয়কৃত জমি আলমগীর পাটোয়ারী ও খোকন পাটোয়ারীর নেতৃত্বে শাহিন, সাইফুল, মাকসুদসহ বেশ কয়েকজন জোরপূর্বক জমি দখলে নেয়ার চেষ্টা চালিয়েছে। সেখানে থাকা আমাদের বিভিন্ন ফসলের গাছ তারা কেটে ফেলে। ওই সময় আমরা বাড়ীতে ছিলাম না। খবর পেয়ে এসে দেখি তারা গাছগুলো কেটে ফেলেছে। কি কারণে গাছগুলো কেটে ফেলা হয়েছে তা জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে আমাদের দিকে দা, কাডাইল, লাঠি-সোটা নিয়ে তেড়ে আসে এবং বলে এই জমিতে যদি তোরা আইয়স তা হলে খুন করে ফেলবো। এ ঘটনায় উভয় গ্রæপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর ও খোকন পাটোয়ারীর সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এই জমিতে আমরাও পাওনাদার। আমাদের জমি বুঝিয়ে দিয়ে তারা তাদের জমি নিক তাতে আমাদের কোন সমস্যা নাই। কিন্তু তারা সেটা না করেই জমিতে বাউন্ডারী দেয়ার চেষ্টা চালায়, তাই আমরা বাঁধা দিয়েছি। মঙ্গলবার দুপুরের দিকে মিলন গ্রুপকে হত্যার উদ্দেশ্যে দা, কাডাইল নিয়ে তেড়ে গিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে কোন সদুত্তর দিতে পারেন নাই তারা।
পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মিলন ও আলমগীর পাটোয়ারীর গং দের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। সমাধানের জন্য একাধিকবার বসাও হয়েছে, তবে লকডাউন চলার কারণে কোন সমাধান দেয়া সম্ভব হয়নি। কিন্তু মঙ্গলবার যে আবার আলমগীর গং বিশৃঙ্খলা করেছে সে সম্পর্কে আমি জানি না। দ্রুত উভয়কে নিয়ে বসে সমাধান দেয়ার চেষ্টা করবো।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...