অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলার মেঘনায় ডাকাতের হামলায় নিখোঁজের ৮ দিন পরও দুই জেলের সন্ধান নেই

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২১ রাত ১০:৫০

remove_red_eye

৬৬৭

দৌলতখান প্রতিনিধি : ভোলার মেঘনায় মাছ ধরা ট্রলারে ডাকাতের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়া দুই জেলের সন্ধান গত আটদিনেও মেলেনি। গত ১৯ জুলাই মেঘনার তজুদ্দিন সীমানায় মাছ ধরে দৌলতখানে ফেরার পথে ইঞ্জিনচালিত একটি নৌকায় ভোর চারটায় তজুমদ্দিনের বাঁকের খাল এলাকায় ডাকাতরা হানা দিলে নদীতে ঝাপ দিয়ে এরা নিখোঁজ হয়। নৌকার মালিক ও নিখোঁজদের স্বজনরা গত কয়েক দিন ব্যাপক খোঁজ করেও কোন সন্ধান পাননি। এ ব্যাপারে দৌলতখান থানায় ১৯ জুলাই একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ দুই জেলে হলেন শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার নুরু মাঝি কান্দি গ্রামের আবু বকর মাঝির ছেলে রকমান মাঝি ও একই এলাকার মল্লিক মাঝির ছেলে আবদুল কাদের মাঝি। ডাকাতির শিকার নৌকার মালিক উপজেলার সৈয়দপুর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন লাবু জানান, নৌকার বারজন জেলেকে ডাকাতরা এলোপাতাড়ি পেটানোর এক পর্যায়ে আত্মরক্ষার্থে পাঁচজন জেলে নদীতে ঝাপ দেয়।এদের তিনজন সাঁতরিয়ে অন্য নৌকায় উঠতে পারলেও দুইজনের কোন সন্ধান পাওয়া যায়নি। ডাকাতরা যাওয়ার সময় জেলেদের মোবাইল ফোন, আহরিত মাছ, নৌকায় থাকা জালসহ সরঞ্জামাদি লুট ও হজরত আলী নামে একজন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই জেলেকে ছাড়িয়ে আনতে ডাকাতদের দেয়া- ০১৮৫৫৮১৪৪২৮ বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা দেয়ার শর্ত দেয়া হয়। একদিন পর ১০ হাজার টাকা দেয়া হবে এই প্রতিশ্রæতিতে নগদ ১০ হাজার টাকা দিয়ে অপহৃত জেলেকে ছাড়িয়ে আনা হয়।উপজেলার ভবানীপুর ইউপি সদস্যফরিদ জানান, একই এলাকায় তার দুইটি ইঞ্জিনচালিত নৌকা একই রাতে ডাকাতরা অপহরন করে নিয়ে যায়। পরে ৮০ হাজার টাকা মুক্তিপন দিয়ে নৌকা দু’টি ছাড়িয়ে আনা হয়। হাজিপুর ইউপি সদস্য মাছ ব্যবসায়ী মো: নিজামের একটি ও অপর মাছ ব্যবসায়ী নজরুল মাঝির একটি নৌকায়ও একই রাতে ওই একই এলাকায় ডাকাতরা হানা দিয়ে জাল মাছ জেলেদের মোবাইল ফোন ও সরঞ্জামাদি নিয়ে যায়। জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোস্ট গার্ড নিয়মিত টহল দিচ্ছে। বোরহান উদ্দিনের হাকিমদ্দিনে একেবারে নদীর পাড়ে নৌ-পুলিশের ক্যাম্প। এরপরও ডাকাতরা কীভাবে নদীতে বেপরোয়া ডাকাতি চালায় বোধগম্য নয়। গত ৩০ জুন ”মেঘনায় বেপরোয়া জলদস্যুরা, এক সপ্তাহে ১৫ নৌকায় ডাকাতি” শিরোনামে দৈনিক বাংলার কন্ঠ ও দৈনিক যুগান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়েছিলো। সংবাদের ভিত্তিতে ওই দিনই আইনশৃংখলার এলিট ফোর্সের একটি টিম দৌলতখানের এসহাক মোড়, সেন্টার বাজার, মাঝির হাট, সরকারি দিঘীর পাড় এলাকায় অনুসন্ধান চালায়। কিন্তু এর ফলাফল কিছু জানা যায়নি। জেলেদের একাধিক সূত্র জানায়, মেঘনার তজুমদ্দিন সীমানার মান্দার বাগান, বাঁকের খাল ও ¯øুইজ গেট এলাকা জলদস্যুদের নিরাপদ আস্তানা।এদেরকে এখনই দমন করা না গেলে জেলেদের জীবন চরম হুমকীর মুখে পড়বে বলে তারা শংকা প্রকাশ করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...