অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

যৌতুকের দাবিতে চরফ্যাশনে গৃহবধূকে নির্যাতন ও প্রাণনাশের হুমকি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২১ রাত ১০:৩২

remove_red_eye

৬০৮

চরফ্যাশন  প্রতিনিধি : যৌতুকের দাবিতে চরফ্যাশনে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আয়শাবাগ গ্রামে গত রবিবার বিকেলে এঘটনা ঘটে। প্রায় দেড় বছর পূর্বে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের বাসিন্দা মোতালেব মাঝির মেয়ে আমেনা বেগম (২৪) ও আসলামপুর ইউনিয়নের তাহের সিকদারের ছেলে আবদুল মোতালেবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পণ হিসেবে নগদ এক লক্ষ টাকা ও প্রায় দেড় লক্ষ টাকার স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র দেন মেয়ের পিতা। বিয়ের পর থেকে স্বামী মোতালেব সিকদার স্ত্রী আমেনা বেগমকে দাবিকৃত যৌতুকের আরও দুই লক্ষ টাকার জন্য একাধীকবার মারধর করে বলে অভিযোগ করেন আহত আমেনা বেগম। তিনি বলেন, মারধরের পর স্থানীয়ভাবে একাধীক সালিশ ফয়সালা হলেও ফয়সালা অমান্য করে স্বামী মোতালেব। সম্প্রতি যৌতুকের দুই লক্ষ টাকার জন্য আমাকে ও আমার পিতাসহ ভাইদেরকে চাপ প্রয়োগ করে আমার স্বামী। আমার অসহায় ও অক্ষম বৃদ্ধ পিতা যৌতুকের ওই টাকা দিতে না পারায় গত ২৫ জুলাই রবিবার বিকেলে আমি জ্বরে অসুস্থ্য থাকা অবস্থায় লাঠিসোঁটা ও ঝাঁড়– দিয়ে আমাকে মারধর ও রক্তাক্ত নীল ফোলা জখম করে স্বামী মোতালেব। লাঠি ও ঝাঁড়–র গুরুতর একাধিক আঘাতের ফলে ওই গৃহবধূ অচেতন হয়ে যান বলেও দাবি করেন। পরে ওই গৃহবধূর স্বজনরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বলে স্থানীয়রা জানান। আমেনা বেগম আরও বলেন,আমাকে মারধর করেই খ্যান্ত হয়নি মোতালেব ও তাঁর স্বজনরা আমি যেন থানাপুলিশের কাছে না যাই এজন্য আমি ও আমার বৃদ্ধ পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তবে আবদুল মোতালেব ও তাঁর পরিবার এ অভিযোগ অসত্য বলে দাবি করেন। এঘটনায় চিকিৎসাধীন ওই গৃহবধূ বাদি হয়ে চরফ্যাশন থানায় একটি মামলার প্রস্তুতি নিয়েছে বলেও সূত্রে জানা গেছে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া বলেন,ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...