বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে জুলাই ২০২১ সন্ধ্যা ০৭:৪৯
৭০২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ,সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন , সব মানুষকে টিকা নেয়ার পাশাপাশি মাস্ক পড়তে বাধ্য করতে হবে। তবেই করোনা থেকে দেশবাসীকে রক্ষা করা সম্ভব হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী অর্থনৈতিক ভাবে মানুষকে ব্যাপক সাহায্য করছে। তিনি সব কিছুই করছেন। আমেরিকা,জাপান থেকে টিকা পাঠিয়েছে। রাশিয়া থেকে আনার ব্যবস্থা হয়েছে। যুক্তরাজ্য থেকে আনার ব্যবস্থা হয়েছে। চীন ব্যাপক ভাবে আমাদের সাহায্য করেছে। টিকার কোন অসুবিধা হবে না। প্রধানমন্ত্রী নিরলস ভাবে পরিশ্রম করছেন। তিনি সহনুভূতিশীল। মানুষের জন্য কাজ করেন। তিনি যেমনি টিকার ব্যবস্থা করে চলেছেন, তেমনি কর্মহীন মানুষদের আর্থিক ও মানবিক খাদ্য সহায়তা দিয়েছেন।
সোমবার দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে ভোলা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ উল্লেখ করে বলেন, তিনি ( প্রধানমন্ত্রী ) করোনা পরিস্থিতিতে যা যা করেছেন, এর বেশি আর করো পক্ষে করা সম্ভব ছিল না। তিনি বলেন, সব মানুষকে টিকা নেয়ার পাশাপাশি মাস্ক পড়তেই হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করার আহবান জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান। ভোলা সদর হাসপাতালকে দালাল মুক্ত রেখে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, ভোলায় করোনা আক্রান্ত বেড়ে যাওয়া রোধ করতে ট্রলারে যাত্রী প্রবেশ ঠেকানোর ব্যাপারে সর্তক থাকা, বাল্য বিয়ে বন্ধের ব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে কথা উল্লেখ করেন। তিনি বলেন, নদী ভাঙ্গনের হাত থেকে ভোলাকে রক্ষা করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল , পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডাঃ সফিকুজ্জামান , মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল হক, কোস্টগার্ড প্রতিনিধি, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু প্রমুখ।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত