বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে জুলাই ২০২১ রাত ০৯:১৩
৭১৫
অচিন্ত্য মজুমদার : ভোলার মনপুরা উপজেলার মেঘনায় ঝড়ো বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ১৬ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার চরপিয়াল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই, দুর্ঘটনা কবলিত ট্রলারসহ সবাইকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
উদ্ধারকৃত জেলেরা হলেন, ট্রলার মালিক আবু সাইদ গাজি (৪৫), মাঝি আরজু (৫০), জেলে আরিফ (২৮), সাগর(২৫), সিরাজ (৪০), আবুল বারী (৫০), আখতার বকশি (৩০), শরিফ (২৫), সোহেল (৫০), গফুর (৩০), জাকির (২৫), আলতাফ (২৫), আলাউদ্দিন (৩০), আল আমিন (৩০), সুফিয়ন (২০) ও নাসির (২৫)। এরা সকলেই মনপুরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। মনপুরা ক্ষুদ্র জেলে ও মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ নাছির জানান, মনপুরার হাজির হাটের আবু সাইদ গাজীর একটি ট্রলার চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকার করছিলো। এ সময় হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। খবর পেয়ে চরমানিকা ও মনপুরার কোস্টগার্ডের দুটি দল স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারসহ ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন্স অফিসার লেফটেন্যান্ট শাফকাত জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে কোনো হতাহত ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা জীবিত উদ্ধার করেছে বলেও জানান তিনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত