অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় পাগলা কুকুরের কামড়ে ১৩ পথচারী আহত 

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২২শে জুলাই ২০২১ বিকাল ০৪:৪৭

remove_red_eye

৭৪৮

বাংলার কন্ঠ প্রতিবেদক :: ভোলার চরফ্যাশনে পাগলা কুকুরের কামড়ে ১৩ পথচারী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত উপজেলার পর্যটন এলাকা বেতুয়া প্রশান্তি পার্ক, আসলামপুর, মাদ্রাজ হামিদপুর ও জিন্নাগড় ফ্যাসনগঞ্জ এলাকায় কুকুরটি কামড়ে নারী ও শিশুসহ ওই ১৩ পথচারীকে আহত করে। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁদেরকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেয়া হয়ে। 

কুকুরের কামড়ে আহতরা হলেন, ফ্যাসনগঞ্জের বাসিন্দা মিজান (২১), জিন্নাগড়ের বাসিন্দা রাকিব (৪), মাদ্রাজের বাসিন্দা শাহিনুর (২২), আসলামপুর আয়শাবাগের বাসিন্দা ফরহাদ (৯), একই এলাকার বাসিন্দা ইয়াছিন (৬), হামদিপুরের বাসিন্দা সামিয়া (১৭), আট কপাট এলাকার মেহেদী হাসান (১০), আয়েশাবাগ এলাকার সানজিদা (৭), আহাদ (৭) নতুন স্লুইসগেট এলাকার জিহাদ (১১), আসলামপুরের সারমিন (৬), বেতুয়া স্লুইসগেট এলাকার আলাউদ্দিন (৩৫) ও ফাতেমাবাদ গ্রামের নুহা (৫)। 

তবে স্থানীয় বাসিন্দা মাইন উদ্দিন জমাদার জানান, চরফ্যাশনে অন্তত ৩০ জন কুকুরের কামড়ে আহত হয়েছে। এদের অনেকেই হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় এমন উদ্বেকজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বশাক বলেন, আহতদের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে। 

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...