অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনার বিরুদ্ধে আমরা জিতবোই : প্রধানমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে জুলাই ২০২১ সকাল ০৯:০২

remove_red_eye

৮৯৫

বাংলার কণ্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা অদৃশ্য শত্রু করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং ইনশাল্লাহ আমরা জিতবোই।’
শেখ হাসিনা আজ এক ভিডিও বার্তায় দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।  ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত হয়।
তিনি বলেন, ‘আমি ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসি ভাই বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছ।’
শেখ হাসিনা বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এর মধ্যে আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে, এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতবো ইনশাল্লাহ।
শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে আরো বলেন, আসুন কুরবানীর ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।
করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভাল থাকুন, সুস্থ্য থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...