অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় করোনা আক্রান্তের ৬৬.৬৮ শতাংশই সদর উপজেলায়

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২০শে জুলাই ২০২১ বিকাল ০৪:১২

remove_red_eye

৮৬৩

অচিন্ত্য মজুমদার :: ভোলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত মাসের তুলনায় চলতি মাসের প্রথম ৩ সপ্তাহে আক্রান্তের হার ৫ গুণেরও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সদর উপজেলায় এ সংক্রমণের হার ও মৃত্যু সবচেয়ে বেশি। গত ২৪ ঘন্টায় ভোলায় ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ৩৮ জন ভোলা সদর উপজেলার বাসিন্দা। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে বর্তমানে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছে। এরা সকলেই সদর উপজেলার। এছাড়া গত দুই দিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন দপ্তর সূত্র মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে। 

ভোলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুন মাসে জেলায় করোনা আক্রান্ত হয় ১২৩ জন। ওই মাসে সদর উপজেলায়ই আক্রান্ত হন ৯২ জন। ওই মাসে জেলায় মোট আক্রান্তের ৭৪ দশমিক ৮০ শতাংশ ছিল সদর উপজেলায়। 

জুলাই মাসের প্রথম ২০ দিনে তা ৫ গুণ বৃদ্ধি পেয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬৫০ জন। এর মধ্যে ৪১২ জন সদর উপজেলায়। এই মাসে জেলায় মোট আক্রান্তের ৬৩ দশমিক ৩৮ শতাংশ ছিল সদর উপজেলায়। 

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭১০ জন। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৮০৭ জন। জেলায় মোট আক্রান্তের ৬৬ দশমিক ৬৮ শতাংশই সদর উপজেলার বাসিন্দা। 

এ উপজেলায় করোনায় মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলার মোট মৃত্যু হয়েছে ২৯ জনের। এর মধ্যে ১৯ জনই সদর উপজেলা বাসিন্দা।জেলায় মোট মৃত্যুর ৬৫ দশমিক ৫২ শতাংশই সদর উপজেলায়। 

সদর উপজেলার কিছু কিছু বাজার, এলাকা, ফেরি ও লঞ্চ ঘাটে লোকসমাগম বেশি হলেও সেখানে লকডাউন ও সামাজিক দূরত্ব না মানার কারণে সদর উপজেলায় করোনা আক্রান্ত বেশি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। 

সিভিল সার্জন দপ্তর সূত্র জানায়, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭১০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৩২ জন। ভোলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ৮৫৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে। 

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...