বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০১৯ রাত ০৮:৩৩
৯৭৩
লালমোহন প্রতিনিধি || ভোলার লালমোহন উপজেলার গজারিয়া কাশ্মির প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ষার সময়ের বৃষ্টির পানি জমে থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। তবে এ জলাবদ্ধতার সুযোগ নিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কাশেম মাঠে শুরু করেছেন বিভিন্ন প্রজাতির মাছ চাষ। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে খেলাধুলা থেকে। এমনকি কোমলমতি ওই বিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা মাঠের পানির ভিতর পরে নষ্ট হয়ে যায় বিদ্যালয় ড্রেস। ভিজে যায় বই খাতা। অনেক সময় ঘটছে দুর্ঘটনা। তবুও নিজের লাভের জন্য মাঠের পানি নি:স্কাশনে পদক্ষেপ নিতে গাফলতি করছেন প্রধান শিক্ষক আবুল কাশেম।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, মাঠে পানি থাকার কারণে আমরা মাঠে খেলতে পারছি না। মাঝে মাঝে এ পানির ভিতর পড়ে আমাদের জামা-কাপড়ও নষ্ট হয়ে যায়। তাই আমরা খুব দ্রæত বিদ্যালয়ের মাঠ থেকে পানি সরানোর দাবী করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মাঠে মাছ চাষের বিষয়টি অস্বীকার করে বলেন, পাশে একটি পুকুর রয়েছে। বৃষ্টির পানির কারণে মাঠেও পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে এখানে আমি মাছ চাষ করি না। এখানে যেসব মাছ দেখা যাচ্ছে তা অন্য জায়গা থেকে এসেছে।
এব্যাপার প্রাথমিক শিক্ষা অফিসার আইয়ুব আলী জানান, বিষয়টি আমি এর আগে শুনিনি। এখন জেনেছি। খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত