অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২১ ভোর ০৫:০৫

remove_red_eye

৬৩৮

 

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বিদ্যুতায়িত হয়ে মো. ফারুক (৪৫) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ফারুক ওই ইউনিয়নের চরল²ী এলাকার মুজিবল হকের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিকালের দিকে ডাওরী বাজার এলাকায় বিদ্যুতের খুঁটিতে ওঠে মেইন লাইনের কাজ করছে ফারুক। এসময় হঠাৎ লাইনে বিদ্যুৎ চলে আসে। তখন ওই খুঁটি থেকে নিচে পরে যায় সে। এসময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার ফারুককে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে বিদ্যুৎ অফিসের সাথে কাজ করতো ফারুক।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।