অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে ২ হাজার অসহায় পরিবার পেলো প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২১ ভোর ০৫:০৪

remove_red_eye

৮৬৪

 

হাসনাইন আহমেদ মুন্না : জেলার দৌলতখান উপজেলার ৪টি ইউনিয়নে আজ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ২ হাজার ২০ টি অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগত অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার মেদুয়া, চরপাতা, চরখলিফা ও উত্তর জয়নগর ইউনিয়নে স্থানীয় (ভোলা-২) সংসদ সদস্য আলী আজম মুকুল প্রত্যেকের হাতে এক হাজার করে টাকা তুলে দেন।

এসময় মেদুয়া ইউনিয়নে ৪৬০ টি পরিবার ৪ লাখ ৬০ হাজার টাকা, চরপাতায় ৫০০ পরিবার ৫ লাখ, চরখলিফায় ৫৫০ পরিবার সাড়ে ৫ লাখ ও উত্তর জয়নগর ইউনিয়নে ৫১০ পরিবার ৫ লাখ ১০ হাজার টাকাসহ মোট ২০ লাখ ২০ হাজার টাকা নগত বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্তরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তারেক হাওলাদার, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরাসহ গণ্যমানরা উপস্থিত ছিলেন।