অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মিষ্টি খেয়ে ১২ শিশু হাসপাতালে

জসিম জনি

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২১ রাত ১১:০২

remove_red_eye

৭৭৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মিলাদের মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ শিশু। শুক্রবার রাতে অসুস্থ্য শিশুর সংখ্যা ছিলো ৭ জন, যা শনিবার সকাল পর্যন্ত হয়েছে ১২ জন। শুক্রবার বিকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ এলাকার মনপুরাগো বাড়িতে মিলাদের মিষ্টি খেয়ে অসুস্থ্য হয়ে পরলে তাদের একের পর এক হাসপাতালে এনে ভর্তি করা হয়। এ ঘটনায় হাসপাতালে ভর্তিকৃতরা হলো: হোসাইন (২), সোলাইমান (৩), তানহা (৩), আছিয়া (৮), তামিম (৯), শাহরুখ (৯), সিফাত (৯), আব্দুল্যাহ (৩), ফাহিম (৬), ফারিহা (২), তানজিম (৪), জুনায়েদ (২)।
জানা যায়, কিশোরগঞ্জ এলাকার মনপুরাগো বাড়ির সুজন একটি নতুন অটোরিক্সা কিনেন। যার জন্য বাড়ির সকল পরিবারের সদস্যদের নিয়ে মিলাদের আয়োজন করেন সে। সেখানে ওই ইউনিয়নের আনিছল হক মিয়ার হাট বাজারের রিয়াজের দোকান থেকে মিষ্টি নেন সুজন। বিকালে মিলাদ শেষে সে মিষ্টি খেয়ে অতিরিক্ত বমি করতে থাকে ওই বাড়ির শিশুরা। পরে অবস্থার অবনতি দেখে তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে থাকা কতর্ব্যরত চিকিৎসক ডা. সোহওয়ারর্দী বলেন, প্রাথমিকভাবে শিশুদের অবস্থা দেখে ধারণা করা যাচ্ছে খাবারের বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে।
লালমোহন থানার (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, পুলিশের একটি টিম হাসপাতালে গিয়েছে। এছাড়াও যেদোকান থেকে মিষ্টি কেনা হয়েছে সেখানেও পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর জানা যাবে কি কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...