বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই জুলাই ২০২১ রাত ১০:৫৭
৬০১
ভোলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও বিশেষ উপহার বিতরণ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ আসনের সংসদ সদস্য,সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনা মহামারি আরাম্ব হওয়ার পরে প্রধানমন্ত্রী অত্যান্ত দক্ষতার সাথে সততার সাথে নিষ্ঠার সাথে মোকাবেলার করার জন্য চেষ্টা করেছেন। আর্ন্তজাতিক বিশ্বে অনেক বড় বড় দেশ আজকে অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে গেছে। কিন্তু করোনার মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থনীতি সচল রয়েছে। প্রধানমন্ত্রী গরিব দু:খি মেহনতি মানুষকে এ পর্যন্ত বিভিন্ন ভাবে সাহায্য সহায়তা করে গেছেন। শনিবার সকালে ভোলা সদর উপজেলার ঘুইংগারহাট উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ মাঠে করোনায় ক্ষতিগ্রস্ত ও নিন্ম আয়ের অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও বিশেষ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানিয়ে তোফয়েল আহমেদ বলেন, প্রত্যেকের মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী যেই নির্দেশনা দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তিনি বলেন, সরকারের এসব সহায়তা দল-মত নির্বিশেষে সকলকে দিতে হবে। দু:খি মানুষের পাশে দাড়াতে হবে। কারন মানুষের বিপদের সময় জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাড়াবে এটাই হবে সাধারনত কাজ। আমি নিজেও করোনা হওয়ার পরে কয়েক হাজার মানুষকে রিলিফ দিয়েছি। তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার জন্য অনেক কিছু করেছেন। ইতোমধ্যে আমরা নদী ভাঙ্গার হাত থেকে ভোলাকে রক্ষা করতে পেরেছি। ভোলা-বরিশাল ব্রীজের সম্ভাবতা যাছাই চলছে। এটি হয়ে গেলে আমরা মূল ভূখন্ডের সাথে সংযুক্ত হবো।
ভোলা সদর উপজেলা পরিষদের আয়োজনে উত্তর দিঘলদী ইউনিয়নে চোরম্যান লিয়াকত হোসেন মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সদর উজেলা পরিষদের নিবাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, সদর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, জেলাআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ প্রমুখ।
প্রথম দিন উত্তর দিঘলদী, আলীনগরসহ ৭ ইউনিয়নে ৪৫০ পরিবারকে নগদ ১ হাজার টাকা ও ১০ কেজি করে চাল স্বাস্থ্য বিধি মেনে দেয়া হয়। ভোলা সদর উপজেলায় মোট ৪ হাজার পরিবারকে নগদ অর্থ ও ৩০ হাজার পরবারকে চাল বিতরণ করা হবে। এছাড়াও জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দুস্থদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত