অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় একসাথে ৩ সন্তানের জন্ম দিলেন জান্নাত বেগম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুলাই ২০২১ রাত ১১:৫৩

remove_red_eye

৭৫৫

চরম ঝুঁকিতে  প্রসূতি মা  

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শুক্রবার বিকালে কালীবাড়ি রোডস্থ ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে এক  মায়ের গর্ভে একে একে ১৫ মিনেটে জন্ম নিয়েছে তিনটি শিশু। শিশুরা  সবাই ছেলে। মা ও শিশুরা বর্তমানে সুস্থ্য আছে। তবে শিশুদের ওজন কম হওয়ায় ইনকিউবেটরে রাখা হয়। সাবেক সিভিল সার্জন ডাঃ ফরিদ আহম্মদ ও ডাঃ খালিদ হাসান শাকিবের তত্বাবধানে অনেক ঝুঁকির মধ্যে এ শিশুরা জন্ম গ্রহণ করে। ওই হাসপাতাল সূত্র জানায় বোরহানউদ্দিন উপজেলার মনিরাম এলাকার নূর মাহামুদের স্ত্রী জান্নাত বেগম ( বয়স এখনও ১৮ হয় নি) কে বৃহস্পতিবার ওই হাসপাতালে ভর্তি করানো হয়। আল্টাসনোগ্রামে দুটি শিশুর অবস্থান রিপোর্ট ছিল। সিজার না করে স্বাভাবিক ডেলিভারীর সিদ্ধান্ত নেন ডাক্তার। ওই নারীর বয়স কম ও রক্ত শূন্যতা থাকায় তাকে প্রথমে দু ব্যাগ রক্ত দেয়া হয়। এ ছাড়া গর্ভাস্থাকালীন সময় ছিল মাত্র ৮ মাস। এ অবস্থায় দুই দিন পর্যবেক্ষনে রাখার পর শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে  স্বাভাবিক নিয়মে প্রথম শিশু জন্ম নেয়। দ্বিতীয়টি জন্ম নেয় ৪ টায়। তৃতীয়টি জন্ম নেয় ৪ টা ৫ মিনিটে। ডাঃ ফরিদ জানান,  জান্নাত বেগমের অল্প বয়সে বিয়ে ও মা হওয়ায় অনেক ঝুঁকি ছিল। স্বামী নূর মাহামুদ সিজার করার জন্য বার বার বললেও  তারা ঝুঁকি নেন নি। তবে শিশুদের ওজন কম থাকায় জন্মেও পর শিশু তিনটিকে ভোলা হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়। মা ও তিন শিশু সুস্থ্য আছেন বলে জানান ডাক্তার ফরিদ। ওই নারীর বিয়ে হয়ে ছিল ১৮ বছরের আগে।  নিদির্ষ্ট সময়ের আগে ডেলিভারী ব্যথা শুরু হলে মা ও শিশু’র উভয়ের জন্যই ছিল চরম ঝুঁকি। মেয়েদের কম বয়সে বিয়ে না দেয়ার জন্যও আহŸান জানান  ডাঃ ফরিদ।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...