অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে আগুনে পুড়লো ২টি বসত ঘর, ৪ জন অগ্নিদগ্ধ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২১ রাত ১০:১১

remove_red_eye

৬৬৬




লালমোহন প্রতিনিধি : লালমোহনে রহস্যজনক আগুনে পুড়ে ছাই হয়ে গেল দু’টি বসতঘর। বুধবার ভোর রাতে পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়ে আহত হয় ৪ জন। ঘরের মালিক রবিন ও কিরণ দুই ভাই জানান, শত্রæতাবসত: কেউ এ অগ্নিকান্ড ঘটিয়েছে। এতে ঘরের মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তারা জানান।
জানা গেছে, রবিন ও কিরণসহ তাদের অপর ভাই রোকন পাশাপাশি ঘর করে বসবাস করে। রবিন ও কিরণের ঘরে শিশুসহ ১২ জন সদস্য ছিল। ভোর রাতে হঠাৎ আগুনের শিখা গায়ে পড়লে ঘুম ভেঙ্গে দেখেন সমস্ত ঘরে আগুন জ¦লছে। মুহূর্তে শিশুদের বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে যায় কিরণ, তার স্ত্রী রোজিনা ও মা রিজিয়া বেগম। এসময় রবিনও জখম হয়। দগ্ধদের দুজনকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লালমোহনের ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই মাত্র ৩০ মিনিটে সমস্ত ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।