অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে তিন ইউপির ৩৬ সদস্যের শপথ গ্রহন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২১ রাত ১০:০৫

remove_red_eye

৮৩১



তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের তিনটি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৩৬ জন্য সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদের হল রুমে নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম তাদের শপথ বাক্য পাঠ করান।
এসময় আরো বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, থানা অফিসার ইনচার্জ এস.এম জিয়াউল হক,  নব নির্বাচিত চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, মোঃ রাসেল মিয়া, আবু তাহের মিয়া প্রমুখ।
বিগত ২১ জুন উপজেলার ৩নং চাঁদপুর, ৪নং চাচঁড়া ও ৫নং শম্ভুপুর এই তিনটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এরআগে, ১৩ জুলাই জেলা প্রশাসক এর কার্যালয়ে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন করা হয়।