বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২১ রাত ০৮:৩৫
৬২৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় করোনা মহামারীর কারণে লকডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন ভোলা সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলা ভবন চত্বর সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় দুস্থ পরিবার বেদে সম্প্রদায়,হরিজন সম্প্রদায়,হিজড়া সম্প্রদায়,মুচি, পরিবহন শ্রমিক, গাড়ী শ্রমিক,অসচ্ছল ক্রীড়াবিদ সহ বিভিন্ন শ্রেণিপেশার কর্মহীন মানুষের মাঝে পর্যাক্রমে এই ত্রান উপহার পৌছে দেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান। এ পর্যন্ত প্রায় ৭ শ মানুষের মাঝে প্রদানকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি করে আলু, লবণ ও ডাল এবংমাস্ক বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিদের জানান,দেশের এই ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষগুলো অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জীবিকার চাইতেও জীবনকে বাঁচানো দরকার। তাই তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃর্নমূলের প্রতিটি মানুষের খোঁজ রাখেন ও তাদের জন্য খাদ্য সামগী উপহার পৌছে দিচ্ছেন। তাদের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে পাশে থাকছেন।কোন মানুষ যেন অনাহারে না থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি রয়েছে। করোনার উচ্চ সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে জেলার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছে বর্তমান সরকার। আর মাননীয় প্রধানমন্ত্রীর সকল কার্যক্রম করোনার ঝুঁকি নিয়ে জনগণের খাদ্য নিশ্চিতে আমরা সর্বদা কাজ করছি।
এ সময় তিনি আরো জানান, আমরা প্রতিটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে ৪ লাখ ৫০ হাজার টাকা করে ইউনিয়ন পরিষদকে বরাদ্দ দিয়েছে। এই অর্থ প্রতিটি ইউনিয়নের ৪৫০ জন অসহায় মানুষের তালিকা করে বিতরণ করা হবে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে ৩ হাজার পরিবারকে ভিজিএফ এর কর্মসূচীর আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত