অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ডাকাতিসহ শিশু হত্যা ও নারী ধর্ষনের ঘটনায় ১ জনকে গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২১ রাত ১০:০৮

remove_red_eye

৬১৯

  বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ডাকাতি করে ৩ মাসের শিশুকে হত্যা ও গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারী মোঃ লাল মিয়া লালু (৩৭)কে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে প্রেরন করা হলে তার জবানবন্দি শুনে বিজ্ঞ বিচারক জেলা হাজতে প্রেরন করেছে। গ্রেফতারকৃত লালমিয়া সদর উপজেলার শ্যামপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
ভোলা সদর মডেল থানা সূত্রে জানাগেছে, সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে মনজুর আলমের বাসায় গত ৭ই জুলাই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দল মনজুর আলমের ৩ মাসের শিশু কন্যাকে ডোবায় ফেলে হত্যা করে ও তার স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয় ঐ মামলায় তদন্তকারী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডাকাতের মূল পরিকল্পনাকারী ও অংশগ্রহনকারী মোঃ লালমিয়া লালু কে গতকাল গ্রেফতার করে। পরে তাকে ভোলার আদালতে প্রেরন করা হয়। এসময় লালু ডাকাতির ঘটনা শিকার করে বিজ্ঞ আদালতে স্বিকারোক্তী মূলক জবানবন্দি প্রদান করে।  আদালত লালুকে জেল হাজতে প্রেরন করে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, পশ্চিম ইলিশার ডাকাতির ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী লালমিয়া লালুকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছ। বাকী আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...