অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে ৩ শত শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুলাই ২০২১ রাত ১০:৪০

remove_red_eye

৬৮৬




বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন পৌরসভায়  করোনা ভাইরাসের কারণে কর্মহীণ হয়ে পড়া ৩ শত বিভিন্ন শ্রেণীর শ্রমিকদের  মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। রোববার বিকালে পৌরসভা প্রাঙ্গণে  স্বাস্থ্যবিধি মেনে ওই খাদ্যসামগ্রী দেয়া হয়।
পৌর মেয়র মো. রফিকুল ইসলাম জানান,করোনা ভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে অসহায় পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। ওই চালের সাথে  পরিবারপ্রতি ২ কেজি আলু, ১ কেজি মসুরি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল ও ১ টি সাবান যোগ করা হয়েছে। ওই সময়  ওয়ার্ড কাউন্সিলরগণ সহ পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।