হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১০ই জুলাই ২০২১ রাত ০৯:৩৪
৭০৭
৭৬ জনকে জরিমানা
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষোজ্ঞা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ৪ জনকে ৩ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আইন ভঙ্গ করায় ৭৬ জনকে ৫৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। শুক্রবার সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত জেলার ৬টি উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭২ টি মামলায় এই দন্ডাদেশ দেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান শনিবার সকালে সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানের মধ্যে সদর উপজেলায় ৭টি মোবাইল কোর্টে ৫৩ টি মামলায় ৫৬ জনকে ৪৭ হাজার ২০০ টাকা জরিমানা ও ৪ জনকে ৩ দিন করে জেলা দেওয়া হয়। দৌলতখানে ১টি মোবাইল কোর্টে ১ মামলায় ১ জনকে জরিমানা করা হয় ৫০০ টাকা। বোরহানউদ্দিনে ৭ মামলায় ৭ জনকে ৪ হাজার ৯০০ টাকা। লালমোহনে ৪ মামলায় ৪ জনকে ১৫০০ টাকা।
তিনি আরো জানান, একইভাবে চরফ্যাসনে ৩ মামলায় ৪ জনকে ১৫০০ টাকা ও মনপুরায় ৪ জনকে ১৮০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। আভিযানে পুলিশ, র্যাব, বিজিবি, নৌ বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করছে।
এদিকে বিধি-নিষেধের ১০ ম দিনে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। অতিপ্রয়োজনীয় যানবাহন, রিক্সা ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকতে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত