চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই জুলাই ২০২১ রাত ১০:৪৮
৬৩৩
চরফ্যাশন প্রতিনিধি : ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই দফা হামলায় ৩জন আহত হয়েছে। শুক্রবার (৯জুলাই) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ৮নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। আহতরা হলেন,৮নং ওয়ার্ডের বাসিন্দা নাগর (৫৫), মেয়ে সুমাইয়া (১৯) ও স্ত্রী নুর নাহার (৪৮)। আহত সুমাইয়া অভিযোগ করে বলেন, আমাদের একটি ছাগল প্রতিবেশী জলিল হাওলাদারের বাড়ির একটি চারাগাছের ডালপাতা খাওয়ায় জলিল ও তার ছেলেরা আমাদের ছাগলের শিং ভেঙ্গে দেয়। এ ঘটনায় আমার পিতা স্থানীয় গন্যমান্য ব্যক্তি সালাম পাটোয়ারীকে বিষয়টি জানালে প্রতিপক্ষ জলিল ক্ষুব্ধ হয়ে তার ছেলে রিপন, জুয়েল, জাফর ও রিটুসহ আরও ৭/৮জন একত্রিত হয়ে সন্ধ্যায় পাটোয়ারী বাড়ির দরজায় আমাদের মারধর করে। এসময় প্রতিপক্ষরা আমার পিতাকে হাসপাতালে নিতে বাঁধা দেয়। পরে বিকল্প পথে হাসপাতালে নেয়ার সময় জলিলের নেতৃত্বে তাঁর ছেলেরা দেশীও ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আমাদের পথরোধ করে স্থানীয় কারিকর বাড়ি সংলগ্ন এলাকায় আমার পিতাসহ আমাদের এলোপাথাড়ি মারধর করে। এসময় রিপন ও জুয়েলসহ তার ভাইয়েরা আমার পিতা নাগর মিয়ার মাথায়,চোখের কোটা,ঠোঁটে ও পায়ের হাটুসহ গোড়ালি উপুর্যুপরি লাঠিসোঁটার আঘাতে গুরুতর জখম ও আমাকে এবং আমার মা নুর নাহারকে রক্তাক্ত নীল ফোলা জখম করে অচেতন অবস্থায় ফেলে যায়। পরে ঘটনাস্থলে শশিভূষণ থানাপুলিশ এসে আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হামলার ঘটনা অভিযুক্ত জলিল অস্বীকার করেন। শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,ঘটনাস্থল পুলিশ গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত