অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জুলাই ২০২১ রাত ০৮:৩১

remove_red_eye

৭৩১



 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো: রুবেল (২৫) নামে এক স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাসায় ড্রিল মেশিন দিয়ে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় দৌলতখান পৌর ৭ নং ওয়ার্ডের ছিডু ব্যাপারি বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। রুবেল উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সফ্দর আলী বেপারী বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে।
রুবেলের স্বজনরা জানান, শুক্রবার দুপুর সোয়া একটার দিকে রুবেল ভারা করা বাসায় ড্রিল মেশিন দিয়ে কাজ করছিলো। এ সময় ড্রিল মেশিনের একটি তার ছিড়ে গিয়ে তার বুকে স্পর্শ করলে তরিতাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দৌলতখান হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান  এ ঘটনা নিশ্চিত করেছেন।