অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

ভোলা হাসপাতালে যুক্ত হলো আরো ৩ টি আইসিইউ বেড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২১ রাত ০৯:৪০

remove_red_eye

৭৯১

জনবল সংকটে সেবা মিলছেনা আইসিইউর
 
 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জন্য নতুন করে আরও তিনটি আইসিইউ বেড এসে পৌঁছায়। বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে নতুন আরও তিনটি আইসিইউ বেড ভোলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে । এ নিয়ে ভোলা সদর হাসপাতালে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে ৬ টি আইসিইউ বেড, তিনটি ভেন্টিলেটর ও তিনটি হাই ফ্লো নেজাল ক্যানুলা দেওয়া হয়েছে। কিন্তু এগুলো স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত লোকবল নেই ভোলায়। পরিচালনার জন্য যে ধরনের দক্ষতাসম্পন্ন চিকিৎসক বা টেকনিশিয়ান দরকার, সেই ধরনের দক্ষতাও নেই কারও। ফলে ভোলাবাসী আইসিইউর শয্যা ও ভেল্টিলেটর আসার খবরে কিছুটা স্বস্তি আসলেও তা ৩ মাসেও সেবা চালু না হওয়ায় হতাশায় আছেন সাধারণ মানুষ।

ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডঃ মোঃ সিরাজ উদ্দিন জানান,  ভোলা স্বাস্থ্য বিভাগের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ থেকে ৬ টি আইসিইউ বেড পাঠানো হয়েছে। এর মধ্য ৩ টি আইসিইউ ইউনিটে স্থাপন করা হয়েছে ইতিপূর্বে । বাকি ৩টি ঢাকা থেকে দক্ষ টেকনিশিয়ান আসলে স্থাপন করা হবে। ভোলা দক্ষ চিকিৎসক ও জনবল না থাকায় পরিপূর্ণ ভাবে আইসিইউ ইউনিটের সেবা চালু করা সম্ভব হচ্ছে না।তিনি আরও জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১২ জন ডাক্তার ভোলার আইসিইউ ও করোনা ইউনিট পরিচালনার জন্য পাঠানো কথা থাকলেও কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ অনুমোদনটি স্থগিত করেন। আশা করি অনুমোদন হয়ে গেলে পরিপূর্ণ সেবা চালুকরা সম্ভব হবে। করোনার প্রথম থেকেই জেলার ২২ লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০টি আইসিইউ বেড স্থাপনের দাবি জানিয়ে আসছে জেলাবাসী। এর পরিপ্রেক্ষিতে ভোলার স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১০টি আইসিইউ বেডের প্রস্তাব পাঠায়।

প্রস্তাবের আলোকে ভোলায় পাঁচটি আইসিইউ বেড ও পাঁচটি ভেন্টিলেটর বরাদ্দ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ। এর আলোকে গত ১৮ এপ্রিলের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে তিনটি আইসিইউ বেড, তিনটি ভেন্টিলেটর ও তিনটি হাই ফ্লো নেজাল ক্যানুলা ভোলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করে এবং  বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে আরও তিনটি আইসিইউ বেড ভোলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করে।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...