অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলার লালমোহনে ফুলজানে বাঁচার আকুতি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুলাই ২০২১ রাত ০৯:৩২

remove_red_eye

৭০৪

মো. জসিম জনি, লালমোহন থেকে : ৫৫ বছর বয়সী মোসা. ফুলজান বেগম। চার সন্তানের জননী তিনি। ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের দফাদার কান্দি এলাকার ভোলার বাপের বাড়ি তার। ফুলজানের স্বামী থাকলেও তিনিও অস্বচ্ছল। কাজ করতে পারেন না। ছেলেদের আয় দিয়েই চলতো ফুলজানের পরিবার। তবে ভাগ্য সহায় হয়নি ফুলজানের।  ২০১৮ সালের ৯ নভেম্বর মোসা. ফুলজান বেগমের শরীরে শনাক্ত হয় ফুসফুস ক্যান্সারের। প্রথম বুকে ব্যথা হতো। এরপর ডাক্তার দেখানোর পর ফুসফুস ক্যান্সারের বিষয়টি নিশ্চিত হতে পারেন ফুলজান বেগম ও তার পরিবার। এর চিকিৎসার জন্য তারা দারস্থ হন চট্টগ্রামের সিএসসিআর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপী বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাজ্জাদ মো. ইউসূফের। এরপর থেকে তাঁর অধীনে চলে ফুলজান বেগমের চিকিৎসা। প্রায় আড়াই বছরে ফুলজানের চিকিৎসার পিছনে ধার-দেনা করে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয় করেন পরিবারের লোকজন। করোনার কারণে বাড়িতে রয়েছেন ফুলজান বেগম। তবে প্রতি মাসে তার ওষুধের পিছনে খরচ হয় প্রায় ২১ হাজার টাকা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখনও ৮-১০ টির মত থেরাপী দিতে হবে। যাতে খরচ হবে আরও ৬ থেকে ৭ লক্ষ টাকার মত। ফুলজানের চিকিৎসার পিছনে আগেই ধার-দেনা করে ঋণগ্রস্ত হয়ে রয়েছে পরিবারটি। সামনের দিকের চিকিৎসা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে পরিবারের লোকজন। দিশেহারা হয়ে পরেছেন তারা।
তাই মাকে বাঁচাতে সকল বিত্ত ও হৃদয়বানদের সহযোগিতা চেয়েছেন ফুলজান বেগমের মেঝো ছেলে মো. হাফিজুর রহমান। তিনি বলেন, সামান্য বেতনের চাকুরি করি আমরা চার ভাই। তা দিয়ে নিজেদের পরিবার চালাতেই কষ্ট হয়। এর মধ্যে মায়ের ক্যান্সার ধরা পরে। তিনি তো মা। যত কিছুই হোক তাকে তো চিকিৎসা করাতে হবে। নিজেদের বেতনের পাশাপাশি মানুষের থেকে ধার-দেনা করে প্রায় আড়াই বছর চিকিৎসা চালিয়েছি। বর্তমানে করোনা চলছে। এতে করে নিজেদেরই চলতে কষ্ট হয়। মায়ের চিকিৎসা করাবো কি করে। সারাদিন মাথায় কেবল এই দুশ্চিন্তাই ঘুরে। তাই আমার মাকে বাঁচাতে সকলের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তার আবেদন করছি। যেনো হায়াৎ থাকা পর্যন্ত আমাদের মা একটু সুস্থভাবে বেঁচে থাকেন। নিজেদের মায়ের কথা চিন্তা করে হলেও আমার মায়ের চিকিৎসার জন্য আমাদের পাশে দাঁড়ান। সকলের সাধ্য অনুযায়ী সহায়তা পাঠাতে পারেন ০১৭৫৪৪২২০৩১ (বিকাশ-নগদ), অথবা রুপালী ব্যাংক কালুর ঘাট শাখার ব্যাংক এ্যাকাউন্ট নম্বরে মো. হাফিজুর রহমান: ১৩৬৭৬ এ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...