অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ৭২টি মামলায় ৪৭ হাজার ৮ শত টাকা জরিমানা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জুলাই ২০২১ রাত ১১:৪৬

remove_red_eye

৬২২

লালমোহন  প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে সরকারি ঘোষিত কঠোর লকডাউনের সপ্তম দিন অতিবাহিত হয়েছে বুধবার। কঠোর এ লকডাউনে সাধারণ জনগণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে ভোলার লালমোহন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম নিয়মিত অভিযান চালিয়ে বুধবার দুপুর পর্যন্ত কঠোর লকডাউনের প্রথম সপ্তাহে ৭২ টি মামলায় ৪৭ হাজার ৮ শত টাকা জরিমানা করেন।
সরকার ঘোষিত সব ধরনের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও এবং এ্যাসিল্যান্ড।
অন্যদিকে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের নির্দেশনায় ওসি মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে পুলিশও রয়েছে কঠোর অবস্থানে। উপজেলা প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি জনসমাগম এড়াতেও পুলিশ নিয়মিত টহল জোরদার করেছে। পুলিশের জোরালো টহলের কারণে বিনা কারণে মানুষ এখন অনেকটাই ঘরমুখী। বন্ধ রয়েছে জরুরী প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সব ধরনের দোকানপাট। যানবাহনের বৈধতা নিশ্চিত করতেও চেক পোস্টের মাধ্যমে প্রতিনিয়ত কাজ করছে লালমোহন থানা পুলিশ। এছাড়াও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন সর্বদা প্রশাসনকে জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করেছেন।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান বলেন, আমরা প্রথম দিন থেকেই সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এতে আমাদের থানা পুলিশ সহযোগিতা করেছে। দ্বিতীয় দফার লকডাউনেও আমাদের একই রকম সতর্ক অবস্থান থাকবে।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...