অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে ধর্ষণ ও ধর্ষণের চেস্টার পৃথক মামলায় ২ জন গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২১ রাত ১১:৩৪

remove_red_eye

৬৭৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে মামলায় ধর্ষণ ও ধর্ষণের চেস্টা মামলায় ২ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন হাসাননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাহাঙ্গীরের ছেলে মো. জাকির ও গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের মোঃ কালু মোল্লা। বুধবার দুপুরে রেবারহানউদ্দিন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ( আমলী আদালত) আদালতের বিচররক সুলতান মাহমুদ মিলন জামিন না মঞ্জুর করে আসামীদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জেলে জাকির হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৬ জুলাই বুধবার থানায় মামলা হয়েছে। পাশ্ববর্তী লালমোহন উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের এক নারীকে বিয়ের কথা বলে ৫ জুলাই নিজ এলাকায় নিয়ে আসেন জাকির। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওইরাতে জাকিরসহ তার আরও ৩ সহযোগী সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতা নিজেই বাদী হয়ে মামলা করলে মঙ্গলবার রাতে তাকে পুলিশে গ্রেফতার করে।
 অপর দিকে একই উপজেলার জয়া গ্রামের বাসিন্দা মোঃ কালু মোল্লা (৬৫) ৬ জুলাই মঙ্গলবার দুপুরে প্রতিবেশির ৯ বছরের শিশুকে একা ঘরে পেয়ে ধর্ষণের চেস্টা করেন। ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে হাজির করে। আদালত ২ জনেরই জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...