অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মা-বাবাহীন শিশুর ভাঙা হাতের চিকিৎসার দায়িত্ব নিলেন লালমোহনের ইউএনও

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুলাই ২০২১ রাত ০৯:২৭

remove_red_eye

৭৭৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মা-বাবাহীন ৫ বছর বয়সী মো. আব্দুল্লাহ নামের এক শিশুর ভাঙা হাতের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান। গত ২০ দিন আগে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকার খালা ইয়ানূরের ঘরের চৌকি থেকে পরে হাত ভেঙে যায় ওই শিশুর। শিশু আব্দুল্লাহর বাবা-মা না থাকায় এবং নিজেও অসহায় হওয়ায় তার খালা স্থানীয় কবিরাজের কাছ থেকে চিকিৎসা নেন। তবে এতে কোনো উন্নতি না হয়ে আরও অবনতি হয়।
পরে স্থানীয় সাইদুর রহমান ও মো. সাগর নামের দুই যুবক শিশু আব্দুল্লাহকে নিয়ে মঙ্গলবার দুপুরে ইউএনওর কাছে আসেন। তখন তিনি ওই শিশুর অসহায়ত্বের অবস্থা বিবেচনা করে শিশুটির সম্পন্ন চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন। শিগগিরই তাকে উন্নতমানের চিকিৎসা দেয়ার আশ্বাস দেন ইউএনও আল-নোমান। এসময় শিশু আবদুল্লাহকে নতুন জামা-কাপড়ও কিনে দেন তিনি। ইউএনওর এমন মানবিক কার্যক্রমে সন্তুষ্ট শিশু আবদুল্লাহর সাথে আসা লোকজন।
এব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা আল-নোমান বলেন, দুপুরের দিকে কয়েকজনে মিলে একটি ভাঙা হাতের শিশুকে নিয়ে আমার অফিসে আসে। পরে তাদের সাথে কথা বলে জানতে পারি, শিশুটির চার মাস বয়সে তার বাবা মারা যান। এরপর মায়েরও অন্যত্র বিয়ে হয়ে যায়। এখন সে তার খালার সাথে থাকছে। ওই শিশুর খালার অবস্থাও ভালো না। তাই আমার কাছে এসেছে চিকিৎসায় সহায়তার জন্য। এরপর শিশুটির এমন করুন অবস্থা দেখে তার হাতের সম্পন্ন চিকিৎসা করাতে যত খরচ হয় তার দায়িত্ব গ্রহণ করি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...