অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা বিশিষ্ট সমাজ সেবক আব্দুল গণী কুট্টি কমিশনার আর নেই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুলাই ২০২১ রাত ১০:৪৯

remove_red_eye

৯৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ ভোলা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল গণী কুট্টি কমিশনার আর নেই। আজ সোমবার রাত সাড়ে ৮টায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. .. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্র জানায় আগামীকাল মঙ্গলবার বাদ জোহর দুপুর ২টা ১৫ মিনিটে ভোলা দারুল হাদিস আলীয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীর্ঘ দিন তিনি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন ছিলেন। আজ সোমবার বিকালের দিকে তার অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়।
চরনোয়াবাদ এলাকা বাপ্তা ইউনিয়নের অন্তর্ভূক্ত থাকাকালীন টানা দুই বার বাপ্তা ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে চরনোয়াবাদ আলীয়া মাদ্রাসা সড়কসহ তার নির্বানী এলাকাটি ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডভূক্ত হওয়ার পর একটানা ৩ বার ভোলা পৌরসভার কমিশনার নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছেন।  
এদিকে ভোলা পৌরসভার সাবেক এই কাউন্সিলরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, ভোলার পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং কাউন্সিলরবৃন্দ। অপর দিকে বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ আব্দুল গণী কুট্টি কমিশনারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...