অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহন বিধি নিষেধ মানাতে ও অবৈধ যানবাহন বন্ধে এবার স্থায়ী চেকপোস্ট


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জুলাই ২০২১ রাত ১০:৩৪

remove_red_eye

৬৪৮



লালমোহন প্রতিনিধি : লালমোহনে কঠোর লকডাউনে বিধি নিষেধ মেনে চলতে এবং অবৈধ যানবাহন চলাচলে বিধিনিষেধ নিয়ে এবার স্থায়ী চেকপোস্ট বসেছে। লালমোহন থানার মোড় এলাকায় স্থায়ীভাবে এ চেকপোস্টে নিয়মিত ট্রাফিক সার্জেন্ট দায়ীত্ব পালন করবেন। পাশাপাশি থানা পুলিশও থাকবেন। এ ব্যাপারে সবাইকে সতর্ক করতে বাজারে মাইকিং করা হয়েছে পুলিশ প্রশাসন থেকে।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, করোনার মহামারি বেড়ে যাওয়ায় সরকারি বিধি নিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া ঠেকাতে এবং অবৈধ যানবাহন নিয়ে যাতে কেউ চলাচল করতে না পারে তার জন্য থানার মোড়ে স্থায়ী চেক পোস্ট বসানো হয়েছে। এতে ট্রাফিক সার্জেন্টসহ থানা পুলিশ নিয়িমিত দায়ীত্ব পালন করবেন। তিনি বলেন, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি মূল কপি সাথে রাখতে হবে এবং হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালাতে হবে। সরকার নির্দেশিত লকডাউনের সময় অযথা ইঞ্জিন চালিত যানবাহন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।