বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২১ রাত ০৯:৫১
৮২৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক :: ভোলায় ডাক্তার পরিচয় দিয়ে রেন্টেকার ড্রাইভার এর কাছ থেকে বিকাশে প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ জুলাই) দুপুরে ভোলা বোরহানউদ্দিন এর রেন্টেকার ড্রাইভার রাছেল, সোহেল ও রাখাল এই প্রতারনার শিকার হন। এই ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
রেন্টেকার ড্রাইভার মো: রাছেল সাংবাদিকদের জানান, দুপুরে স্থানীয় রেন্টেকার ব্যবসায়ী শহীদউদ্দিন আমাদের ফোন দিয়ে ৩ গাড়ি লাগবে বলে ডাক্তার রেজাউল এর নম্বর দেন ০১৩০৯৮৬৭১৪৬। পরে তাকে ফোন দিলে তিনি বলেন, আমি ভোলা সদর হাসপাতাল এর ডাক্তার রেজাউল বলছি। ঢাকাতে আমাদের একটা ইন্টারভিউ আছে ভোলা থেকে ২৬ জন লোক যাবো। আমাদের ৩ টি নতুন হায়েস গাড়ি লাগবে। ভোলা সদর হাসপাতালে চলে আসেন। আসা মাত্রই তিনি চেম্বারে ব্যস্ত আছেন বলে ১০ মিনিট পরে ফোন দিবে বলে জানান। কিছুক্ষন পড়ে ডাক্তার পরিচয় সেই প্রতারক নিজেই ফোন দিয়ে আমাদের কাছে টাকা আছে কিনা জিজ্ঞাস করেন। পরে ফেরী ভাড়া বাবদ কিছু টাকা আছে বললে তিনি বিআইডবিøউটিসি একজন কর্মকর্তা তার পরিচিত আছেন বলে একটি নম্বর দেন। বলে আমাদের কথা বললে আপনার কাছে কম খরচ রাখবে। পড়ে এই নম্বরে ফোন দিলে বলে ডাক্তার সাহেব আপনাদের কথা বলছে। তাহলে ০১৭১৯৮০৮১৭ বিকাশ করেন আমি টিকেট করে রাখছি। পড়ে ঐনম্বরে ৫হাজার ১শ টাকা পাঠাই। তারপরে ঘন্টা দুইকে হাসপাতালের সামনে বসে থাকলেও ডাক্তার আর আসেনা। পরে ডাক্তার এর নম্বরে ফোন দিলে সেই নম্বর বন্ধ পাওয়া যায়। এর কিছুক্ষণ পরে বিকাশ দেয়া ফোন নম্বরে ফোন দিলে ঐ নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এর কিছুক্ষন পরে বুঝতেপারি যে আমরা প্রতারণার স্বীকার হয়েছি। এই ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানায়,আমার বিষয়টি তদন্ত করে দেখছি। যদি অভিযোগ সত্য ও প্রমানিত হয় তাহলে প্রতারকদের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। যাতে ভবিষ্যৎতে কেউ যেন প্রতারণা করার সাহস না দেখায়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত