অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


ভোলায় বৃদ্ধি পেয়েছে সার্জণ পদ্ধতিতে সবজি চাষ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২১ রাত ০৯:৪৮

remove_red_eye

১২৮৩


হাসনাইন আহমেদ মুন্না : জেলায় পতিত জমি ব্যবহার করে সার্জণ পদ্ধতিতে সবজি চাষ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে ৭ হাজার হেক্টরের বেশি জমিতে এই পদ্ধতিতে সবজি ও মাছ চাষ হয়েছে। যা গত বছরের চাইতে দুই হাজার ৭’শ ৪৩ হেক্টর জমি বেশি। ফলে সবজির পাশাপাশি মাছ চাষ করে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছেন কৃষকরা। এই পদ্ধতিতে রাসয়নিক সারমুক্ত নিরাপদ প্রচুর সবজি উৎপাদন করা সম্ভব। এসব সবজির মধ্যে রয়েছে লাউ, শসা, বরবটি, করোল্লা, মিষ্টি কুমোর, রেখা, দুন্দল ইত্যাদী। এছাড়া মাছের মধ্যে স্বল্প সময়ে বড় হওয়া গøাস কার্প, রুই, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস, চাইনিজ পুটি, স্বরপুটি রয়েছে।
প্রতি খন্ডকালীন ৩-৪ মাস পর পর এখানে সবজির মৌসুম হিসাবে চাষ হয়। একেকটি মৌসুমে প্রায় এক লাখ ৪৫ হাজার মে:টন সবজি উৎপাদন হয়। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এছাড়া বেশ কিছু ফল বাগান সার্জণ পদ্ধতির আওতায় আনা হয়েছে। এতে করে বর্ষার প্রায় ৬ মাস পতিত জমিতে মাছ চাষে করে কৃষকরা বাড়তি লাভবান হচ্ছে। তাই অনেকেই এই পদ্ধতির প্রতি আগ্রহ দেখাচ্ছে।
চরফ্যাসন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামে ৪০ জন কৃষকের সমন্বয়ে গঠিত একটি দল ৭০ একর জমিতে সম্মিলিতভাবে সার্জণ পদ্ধতিতে সবজির চাষ করছেন। এই দলের কৃষক মো: সোলায়মান, মো: কামাল, আইয়ুব আলী, লোকমান, মফিজুল ইসলাম জানান, তারা ২০১৬ সালে মাত্র ৯ একর জমিতে সার্জণ পদ্ধতিতে সবজি চাষ শুরু করেন। যা বর্তমানে ৭০ একর জমিতে পৌঁছেছে। তাদের একর প্রতি সবজি চাষে খরচ হয় ৮০ হাজার থেকে এক লাখ টাকা। আর লাভ হয় ২ লাখ ৩০ থেকে আড়াই লাখ টাকা। আর মাছ চাষে একর প্রতি আয় হয় ৩০ থেকে ৪০ হাজার টাকা।
এই দলের অপর কৃষক মো: জসিম উদ্দিন বলেন, বর্ষাকালের এই ৬ মাসে ৫০ গ্রাম ওজনের গøাস কার্প মাছ ছাড়লে তা ২ কেজি পর্যন্ত ওজন হয়। রুই ও মৃগেল ৫০ গ্রাম ছাড়লে সাড়ে ৪’শ গ্রাম হয়। এছাড়া তেলাপিয়া ও পুটি মাছ বিক্রির উপযোগী হয় ৬ মাসে। এসব জলাশয়ে মাছের সাধারণত খাবার দিতে হয়না। বিশেষ সবজি বা ঘাসের পচা অংশ, শামুক, ছোট পোকা ইত্যাদী প্রাকৃতিক খাবারই এরা বেশি খায়। বৃষ্টির নতুন পানিও মাছকে বৃদ্ধি করতে সহায়তা করে।
সদর উপজেলার শীবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের কৃষক মো: শাহেদ আলী জানান, এই পদ্ধতিতে পরিত্যাক্ত বা নিচু জমির সঠিক ব্যবহার হয়। ৭ থেকে ৮ ফুট প্রস্ততায় ও ৩ থেকে ৪ ফুট গভীরে মাটি কেটে দুই পাড় উঁচু করতে হয়। এমনি করে পাশাপাশি একাধীক প্লট তৈরি করে গর্তে মাছ চাষ ও পাড়ে সবজির চাষ করা হয়। জলাশয়ের উপরে জাল বিছিয়ে মাঁচা তৈরি করে দিতে হয়, যাতে সবজির লতা বেয়ে উঠতে পারে। পাড়ের নতুন মাটিতে উর্বর শক্তি বেশি থাকায় উৎপাদন ভালো হয়।
একই এলাকার কৃষক আমানত আলী বলেন, সুস্ক মৌসুমে যখন জলাধারে পানি থাকেনা, তখন প্রচুর ঘাস জন্মায়। যা গবাদি পশুর খাদ্য চাহিা মেটায়। তাই এই প্রকল্পে কোন লস নাই। অনেকেই আগ্রহ দেখাচ্ছে সার্জণের প্রতি।
কৃষি বিভাগ জানায়, জেলার ৭ উপজেলার মধ্যে সবচে বেশি সার্জণ পদ্ধতি অনুসরণ হচ্ছে চরফ্যাসন উপজেলায়। এই উপজেলায় ৬ হাজার হেক্টর জমি এই পদ্ধতির আওতায় এসেছে। একইভাবে সদর উপজেলায় ১৪৩ হেক্টর, দৌলতখানে ১৫০, বোরহানউদ্দিনে ৩৫০, লালমোহনে ৫০০, তজুমদ্দিনে ৭৫ ও মনপুরায় ২৫ হেক্টর জমিতে চাষ হচ্ছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রিয়াজউদ্দিন বলেন, ভোলায় সাধারণত জোয়ারে পানি উঠে এবং ভাটায় নেমে যায়। যাকে বলে জোয়ার ভাটার এলাকা। আর সবজি ফসল স্থায়ীভাবে পানি সহ্য করতে পারেনা। এজন্য সার্জণের মাধ্যমে সবজি লাগানোর স্থান উঁচু করে নেওয়া হয়। পানি বেশি বা বৃষ্টি হলেও গাছের গোড়ায় পানি জমেনা। সার্জণে ১২ মাস সবজি আবাদ করতে কোন সমস্যা হয়না। ধান বা অনান্য ফসলের চাইতে সবজিতে লাভ বেশি। সদর উপজেলার মধ্যে শীবপুর ইউনিয়ন, রাজাপুর, চরসামাইয়া ও ভেলুমিয়া ইউনিয়নে এই পদ্ধতি বেশি হয় বলে জানান তিনি।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা এফ এম শাহাবুদ্দিন বলেন, তার উপজেলায় সার্জণ পদ্ধতিতে সবজি চাষে কৃষকদের উদ্বোদ্ধ করা হচ্ছে। চলতি বছর বেশ কিছু আম ও মাল্টা বাগান সার্জণের আওতায় আনা হয়েছে। ্এতে করে ফলের পাশাপাশি মাছ ও সবজি বিক্রি করে কৃষকরা লাভবান হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ জানান, সার্জণ পদ্ধতি কৃষি জমির অসাধারণ ব্যবহার। বিশেষ করে শীতের সময় সবজির বেশি দাম না পাওয়া গেলেও বর্ষার সময়টাতে সবজির ভালো দাম পাওয়া যায়। সামনের কোরবানীর ঈদে প্রচুর শষার চাহিদা থাকবে। মাছকে তেমন খাবার দিতে হয়না, সবজিতেও রাসয়নিক সার দিতে হয়না। তাই খরচ কম হয়। প্রায় ১০ হাজার পরিবার সার্জণের সাথে জড়িত।
তিনি অরো বলেন, আমাদের পক্ষ থেকে কৃষক প্রশিক্ষণসহ সব ধরনের পরামর্শ সেবা প্রদান অব্যাহত রয়েছে। এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের কারণে জলবদ্ধ জমির পরিমান বেশি, এই জমিকে শতভাগ কাজে লাগিয়ে আগামীতে এই প্রকল্প আরো সম্প্রসারিত করার পরিকল্পনার কথা বলেন তিনি।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...