অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২১ সন্ধ্যা ০৬:১১
৭৬৭
অচিন্ত্য মজুমদার :: ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় এ পর্যন্ত ৬৫৯ জনকে ৫ লক্ষ ৯৭ হাজার ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন রবিবার সকাল থেকে গত তিনদিনের তুলনায় বাজারে সাধারণ মানুষকে অহেতুক ঘোরাঘুরি করতে দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দেয়ার পাশাপাশি উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। স্বাস্থ্য বিধি না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় এদের মধ্যে রবিবার ৬১ জনকে ৭৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ৪ জনকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
এদিকে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে টহল দিচ্ছে নৌবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা। শহরের প্রবেশদ্বার বাংলা স্কুল মোড়, বরিশাল দালান মোড়, কালিনাথ রায়ের বাজার, বয়েজ স্কুল মোড়, ইলিশা বাস স্ট্যান্ড, নতুন বাজার, যুগীরঘোল মোড়, গাজীপুরা ডরোড, বাংলা বাজার ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে রাস্তায় বের হওয়া লোকজন ও যানবাহন আটকে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে তারা। সদুত্তর না পেলে যাত্রীদের ফিরিয়ে দেয়া হচ্ছে।
এদিকে গণপরিবহন বন্ধ থাকলেও সড়কগুলোতে আগের তুলনায় বেশি রিকশা এবং অটোরিকশা চলাচল করছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৯টি মোবাইল কোর্টের মাধ্যমে রবিবার ৫৯টি মামলায় ৬১ জনকে ৭৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ৪ জনকে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ভোলায় গত চারদিনে ৬৫৯ জনকে ৫ লক্ষ ৯৭ হাজার ৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত