অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

সকলকে কঠোর লকডাউনের নিয়ম মেনে চলতে হবে: তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুলাই ২০২১ রাত ০৮:১৬

remove_red_eye

৭৪২

বাংলার কন্ঠ প্রতিবেদক:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। এই মহামারীতে দেশে বহু লোকের মৃত্যু হয়েছে। করোনার মহামারী পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্যাপক কর্মসূচি গ্রহন করেছেন এবং দেশের প্রত্যকটা মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী অসহায়দের জন্য মানবিক সহায়তা চালু করেছেন।

শুক্রবার (০২ জুলাই) বিকালে ভোলা সদর উপজেলা পরানগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে উত্তর ভোলার ৫ ইউনিয়নের শতাধিক ছোট বাজারে লকডাউন সফল করতে ২৫ জন প্রতিনিধির এক ঘরোয়া বৈঠক ঢাকা থেকে ভার্চুয়ালি নির্দেশনামূলক বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই- লাহী চৌধুরী ।

এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে ভোলায় করোনার পরিস্থিতি ভালো ছিলো। দেশের অন্য জেলার গুলোর মধ্যে শনাক্তের হার তুলনামূলক কম ছিলো। এই লকডাউনে মধ্যে যদি স্বাস্থ্য বিধি না মেনে বাড়িতে থেকে বেড় হন, মাক্স না পরেন তবে ভোলায় ও ব্যপক হারে করোনার শনাক্তের হার বৃদ্ধি পাবে। এ সময় তিনি সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং টিকা নেওয়ার আহবান জানান।

এ সময় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর বলেন, সরকারের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকার জন্য সকল আয়োজন আমরা গ্রহন করেছি। তাই আপনাদের সহযোগীতায় এই মহামারী মোকাবিলায় আমরা সক্ষম হব। লকডাউনের ওহেতুক বাজারে ঘুরাঘুরির না করার আহবান জানান তিনি।

কাঁচিয়া  ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় বাজার কমিটির সভাপতি-সম্পাদক, স্কুল শিক্ষক, ও এলাকার সুশীল সমাজের উপস্থিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ভোলা প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, পরানগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাহাদাত হোসেন শাহিন প্রমূখ।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...