অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ভোলায় মাঠে নেমেছে নৌবাহিনী-বিজিবি

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২রা জুলাই ২০২১ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৮৫৩

অচিন্ত্য মজুমদার ::  মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে দেশের সর্ব দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় জেলা প্রশাসনের সাথে মাঠে নেমেছে বিজিবি ও নৌবাহিনী। কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের সাথে কাজ করছে তারা। বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনে ৫ জনকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি ২৮৭ জনকে ২ লক্ষ ৭০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। 
 
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় দুই দিনে ৫ জনকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি ২৮৭ জনকে ২ লক্ষ ৭০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে সচেতন করছে প্রশাসন। 
 
এদিকে জেলার অধিকংশ ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপণী বিতান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অটোরিকশা, সিএনজি ব্যক্তিগত যানবাহনসহ সকল প্রকার গণপরিবহন। 
 
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্টের পাশাপাশি ১১টি মোবাইল টিম লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছে। লকডাউন অমান্যকারীদের কোন প্রকার ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান তিনি।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...