অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১০৪ জনের জরিমানা, দুই জনের কারাদণ্ড

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১লা জুলাই ২০২১ সন্ধ্যা ০৭:২৫

remove_red_eye

৬৬০

অচিন্ত্য মজুমদার ::  করোনা সংক্রামন প্রতিরোধে কঠোর বিধিনিষেধের প্রথম দিন ভোলায় প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী কঠোর অবস্থানে মাঠে নামে। এসময় লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে বের হওয়া ও স্বাস্থ্যবিধি না মানায় ২ জনকে ৫ দিনের কারাদণ্ড দেয়ার পাশাপাশি ১০৪ জনের ১ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সাত উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের ১৯টি দল এ জরিমানা আদায় করে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে সকাল থেকে জেলা প্রশাসনের একধিক ভ্রাম্যমান আদালতের ১৯ দল জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় লকডাউন উপেক্ষা করে অকারণে ঘর থেকে বের হওয়া ও মাস্ক না পরার অপরাধে সিরাজ ও মোরশেদ নামে ২ যুবককে ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৯৯টি মামলায় ১০৪ জনকে ১ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

কঠোর বিধিনিষেধে সরকারি নির্দেশনা অমান্য করলে জেল, জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় জেলা প্রশাসক কার্যালয় সূত্র।

অপরদিকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) সদস্যরা বাইরে বের হওয়া মানুষ, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল দেখলেই থামাচ্ছেন- কিন্তু সবাই কোনো না কোনো অজুহাত দেখাচ্ছেন। বাইরে বের হওয়ার কারণ একেবারে অযৌক্তিক হলে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন তারা। কোনো কোনো ক্ষেত্রে মানবিক বিবেচনায় দেয়া হচ্ছে ছাড়।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...