অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে প্রতিশোধ নিতে ফাঁস লাগিয়ে গরু হত্যা

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুন ২০২১ রাত ১০:৫২

remove_red_eye

৯৩২

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ভাইদের উপর আক্রোস বশত এক কৃষকের  গরু ফাঁস লাগিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ ওঠেছে হারুনুর রশিদ হারুনের বিরুদ্ধে। সোমবার ভোর রাতে  হাসেম নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মির্জাকালু এলাকায় এ ঘটনা ঘটে । এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ করেন কৃষক আব্দুল মন্নান। ওসির দায়িত্বে থাকা এসআই মুহাইমিন জানান, ঘটনাটি নির্মম। পুলিশ ঘটনাস্থল পরির্দশন ও তদন্ত করে দুবৃর্ত্তদের খুঁজে ব্যবস্থা নিচ্ছে। ওই এলাকায় দুই দফা অভিযান চালানো হয়েছে ।

এদিকে কৃষক আব্দুল মন্নানের স্ত্রী সাজেদা বেগম সাজু জানান, রোববার বিকালে হারুনের স্ত্রী সীমা বেগমের সঙ্গে ঝগড়া হয়। ওই সময় সীমা বেগম তাদের দেখিয়ে নেয়ার হুমকী দেয়। রাত এক টা পর্যন্ত ৪টি গরু গোয়ালে ছিল। এর পর তারা ঘুমিয়ে পড়েন।  দুটি বাছুর , একটি গাভীন গরু ছিল। সকালে ঘুম থেকে ওঠে দেখেন গাভীন ( গর্ভধারন ) গরুটি নেই। সেটি বাগানের পাশে গলায় ফাঁস লাগানো ও পেছনে ( যৌনাঙ্গে লাঠি ঢোকানো ) অবস্থায় গরুটিকে মারা হয়। সাজু বেগম জানান, তারা ফারুক বিল্লাহ ও মোতাছিন বিল্লার জমিতে থাকেন। একই সঙ্গে তাদের জমি ও সুপারি বাগান দেখা দেখাশোনা করেন। এই কারনে মোতাছিন বিল্লার ভাই হারুন মিয়া সহ্য করতে পারেন না। নানা সময় কৃষক আব্দুল মান্নান ও তার পরিবারকে ওই বাড়ি ছেড়ে যাওয়ার জন্য হুমকী আসছিলেন। গরুটি এভাবে মারার জন্য সাজু বেগম হারুনকেই দায়ি করেন। অপরদিকে হারুন মিয়া জানান, তারা  ৬ ভাই। তিন ভাই বাড়ি থাকেন না। বড় ভাই মারা যাওয়ার পর তার ছেলে আরিফ বাড়িতে এসে তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে হাঙ্গামা করে। অপর দিকে লালমোহনে থাকেন মোতাছিন । তার সুপারি বাগান দেখার জন্য দায়িত্বে নিয়ে আব্দুল মান্নান অপকর্ম করে বেড়ায়। তাকে ফাঁসাতে গরুটি এভাবে মারা হয়েছে বলে মনে করেন হারুন অর রশিদ হারুন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...