অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ঘুরতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুন ২০২১ রাত ০৮:৫৬

remove_red_eye

৭৩৬

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায়  সোমবার ভোরে প্রাণ গেল মোঃ স্বপন (১৭) নামের এক কিশোরের। এছাড়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে আরিফ (১৬) ও রাকিব (১৭) আরো দুই কিশোর। তারা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।নিহত স্বপন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাহাঙ্গীর মাঝির ছেলে।  জাহানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর ছাত্র।

নিহতের স্বজনরা জানায়, জাহানপুর থেকে রোববার রাত সাড়ে ৮ টার সময় মোটর সাইকেল নিয়ে তিন বন্ধু স্বপন, আরিফ ও রাকিব বেতুয়া নদীর পাড়ে ঘুরতে রওয়ানা  দেন। পথিমধ্যে চরমাদ্রাজ ইউনিয়নের কেরামগঞ্জ বাজার এলাকার চৌমুহনীর মোড়ে  মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাথরের তৈরি ব্লকের সাথে ধাক্কা লেগে আহত হন তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে স্বপনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল  শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথে সোমবার ভোরে মারা যান স্বপন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...