অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে গাঁজাসহ ৩ জন গ্রেফতার


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুন ২০২১ রাত ০৮:৫১

remove_red_eye

৭৩৬


বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার সন্ধ্যার আগে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের বোরহানগঞ্জ বাজারের টলঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

বোরহানউদ্দিন থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই  মো. ফখরুল হাসান লিখনের নেতৃত্বে  এএসআই মো. ইলিয়াস, এএসআই  মো. আনোয়ার হোসেন বিশেষ অভিযান পরিচালনা করে বিপ্লব চন্দ্র দাস সাগর (২৪), ঝোটন চন্দ্র দাস(২০) ও নিক্সন চন্দ্র দাসকে(২৩) গ্রেফতার করেন। বিপ্লব পক্ষিয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের সাধু চন্দ্র দাসের ছেলে। ঝোটন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নরেন চন্দ্র দাসের ছেলে  এবং নিক্সন নোয়াখালী জেলার  সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার হাজীপুর গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজহারুল আমিন জানান,তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার কোর্টেও মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।