অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দেশে নতুন আরেক ভয়ংকর মাদক ডিএমটিসহ গ্রেপ্তার ৪

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুন ২০২১ রাত ০৮:৫৬

remove_red_eye

৮১৬

বাংলার কণ্ঠ ডেস্ক : দেশে প্রথমবারের মতো উদ্ধার হলো ডায়েমেথিল ট্রাইপ্টেমিন বা ডিএমটি নামের আরেকটি ক্ষতিকর মাদক।

রবিবার রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে নতুন ধরনের মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তারের কথা জানায়। গোপন তথ্যের ভিত্তিতে তেজগাঁও এলাকা থেকে ভয়ঙ্কর মাদক এলএসডি ও ডিএমটিসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ ব্লট এলএসডি, ডায়েমেথিল ট্রাইপ্টেমিন বা ডিএমটি ৬০০ মিলিগ্রাম, ৬২ গ্রাম আমেরিকান গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।

সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, উচ্চবিত্তের বিদেশ পড়ুয়া সন্তানরা পড়ালেখা করতে বিদেশে অবস্থানের সময় মাদকাসক্ত হয়ে পড়ে। দেশে ফিরেও নানা কৌশলে তারা এসব মাদক নিয়ে আসছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার হওয়া নতুন মাদক ডিএমটি গ্রহণ করলে মাদকসেবীদের মধ্যে কল্পনার জগৎ তৈরি হয়। এ থেকে মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে।

রাসায়নিক গবেষণাগারে ডিএমটি মাদক তৈরি সম্ভব বলে জানিয়েছে র‌্যাব।

এলএসডি-ডিএমটির মতো মাদক এখনও সমাজের বিশেষ শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ। তবে, মাদকসেবীরা তা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে র‌্যাব।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...