অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলায় খুরা রোগ নিয়ন্ত্রণে দেয়া হচ্ছে প্রায় ৮ লাখ ডোজ ভ্যাক্সিন

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৬শে জুন ২০২১ রাত ১১:২২

remove_red_eye

৫৮৬

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় গরু, মহিষ, ছাগল ও ভেড়ার খুরা রোগ নিয়ন্ত্রণে সরকারিভাবে বিনামূল্যে ভ্যাক্সিন প্রদান কার্যক্রম চলছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে পিপিআর নির্মূল ও খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় চলতি অর্থবছরের মে মাস থেকে ৭ লাখ ৯৫ হাজার টিকার ডোজ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এসব টিকার বাজার মূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা। ইতোমধ্যে এক লাখ ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়েছে। প্রত্যেক ইউনিয়নের জন্য ১১ হাজার ডোজ ভেক্সিন বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ইন্দ্রজীত কুমার মন্ডল শনিবার সকালে এই তথ্য জানান।
তিনি জানান, গরু, মহিষ, ছাগল, ভেড়ার অন্যতম রোগ হলো খুরা রোগ। এর ফলে এদের পায়ে ও মুখে ঘা হয় এবং অনেক সময় মারা যায় এসব প্রাণী। তাই সরকার খুরা রোগ নির্মূলে ৫ বছরব্যাপী এই প্রকল্প হাতে নিয়েছে। ৬ মাস পর পর এই ভেক্সিন দিতে হয়। রাশীয়ায় তৈরি ভেক্সিনের ডোজ মোট ৯ বার ভোলার জন্য আসবে। যার মূল্য দাড়াবে প্রায় শতকোটি টাকা।
ডা. ইন্দ্রজীত কুমার আরো জানান, জেলায় মোট ৫ লাখ ৯৫ হাজার গরু, ১ লাখ ২৪ হাজার মহিষ, ২ লাখ ৬৭ হাজার ছাগল ও ২৫ হাজার ভেড়া রয়েছে। প্রত্যেক প্রাণীকে টিকার আওতায় আনা গেলে, স্থায়ীভাবে খুরা রোগ নির্মূল করা সম্বভ হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে আমাদের ৬৯জন কর্মী কাজ করছে।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...