অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় শিক্ষার্থীরা পাবে ১০লাখ টাকার শিক্ষাবৃত্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুন ২০২১ রাত ১১:১৩

remove_red_eye

৯৫৫

এম শরীফ  আহমেদ : করোনা ভাইরাস পরিস্থিতিতে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী ছাড়া বেশিরভাগ শিক্ষার্থীরা পড়াশোনার বদলে বেঁছে নিয়েছে প্রযুক্তি গেইমসকে। এতে অনেকের আচরণগত সমস্যা হচ্ছে, অনেকে প্রচÐ জেদ করছে, ইমোশনাল রিঅ্যাকশন হচ্ছে। একটু বড়রা পরিবারের অন্যদের সাথে দূরত্ব তৈরি করছে, আইসোলেটেড হয়ে আছে, তারা তাদের রুমেই বেশি সময় কাটাচ্ছে।
এমন নানা সমস্যা থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের বইমুখী করতে "বাসায় পড়ে,বাসায় শিখে" জিতে নাও ১০লাখ টাকার পুরষ্কার এমন শ্লোগানে ভোলা জেলায়  " গুড ড্রীম বাংলাদেশ"  আয়োজন করেছে " দ্বীপ শিক্ষাবৃত্তি ২০২১"। এতে তৃতীয় থেকে দ্বাদশ  শ্রেণি পর্যন্ত মোট ১শ জন বিজয়ীদেরকে ল্যাপটপ,শিক্ষা উপকরণ এবং ক্রেস্টসহ ১০লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করবে প্রতিষ্ঠানটি। এটি বাস্তবায়ন করবে অলাভজনক প্রতিষ্ঠান- " গুড ড্রীম বাংলাদেশ" এবং "ভোলা সাইক্লিং ক্লাব "।সবকিছু স্বাভাবিক থাকলে এ বছরের ডিসেম্বর মাসে অফলাইনে বাছাইপর্ব  হবে আর স্বাভাবিক না থাকলে অনলাইনে বাছাইপর্ব হবে।
"দ্বীপ শিক্ষাবৃত্তি"র ব্যবস্থাপক জাবেদ মাহমুদ ফিরোজ এবং উপ-ব্যস্থাপক এম শরীফ আহমেদ বলেন, করোনা ভাইরাসের জন্য শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে না যেতে পেরে পড়াশোনা থেকে অনেকটা দূরে চলে গেছে। তাদেরকে বইয়ের সাথে বন্ধন বাড়াতে আমাদের এই উদ্যোগ। আশা করি এতে শিক্ষার্থীরা অনেকটা বইয়ের দিকে মন দিবে। তারা আরও বলেন,এতে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য   ইংরেজি, গণিত,ইসলাম শিক্ষা এবং বিজ্ঞান এই চারটি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের উপর উপর প্রশ্ন থাকবে।  আগামী  ৩১জুলাই পর্যন্ত চলবে  রেজিষ্ট্রেশন কার্যক্রম । ১জুলাই থেকে জেলার প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন এজেন্টদের কাছে রেজিষ্ট্রেশন করতে পারবে শিক্ষার্থীরা। অন্যদিকে আগামী ১আগস্ট থেকে ১০আগস্ট পর্যন্ত (ম্যাগাজিন+সিলেবাস) দেওয়া হবে এবং সাথে সাথে ফরম জমা নেওয়া হবে। ১নভেম্বর থেকে ১০নভেম্বর প্রবেশপত্র  দেওয়া হবে। যেকোনো তথ্যের জন্য "দ্বীপ শিক্ষাবৃত্তি" ফেসবুক পেইজে নক করার জন্য আহ্বান  জানান উদ্যোক্তারা।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...