অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান কিরণকে চর মোজাম্মেলে সংবর্ধনা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুন ২০২১ রাত ১১:১১

remove_red_eye

৭৭১

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরণ বিপুল ভোটে বিজয়ের পরদুর্গম চর মোজাম্মলের সাধারণ কৃষকের সাথে দেখা করতে যান। ভোটের ৫দিন পরই চরের অবহেলিত মানুষ নব-নির্বাচিত চেয়ারম্যানকে পেয়ে আনন্দে আত্মহারা। শনিবার (২৬জুন) সকালে চরমোজাম্মেল সাধারণ মানুষ নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করেন। চরমোজাম্মেলের শাওন বাজার, মুক্তিযোদ্ধা বাজার ও দুলাল বাজারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় দুর্গম চরের বাহিনীর শাসনে অতিষ্ঠ কৃষকের নিরাপত্তা ও আইনের শাসনের নিশ্চয়তা প্রদানের দাবী জানান চরবাসী। বক্তৃতাকালে নব-নির্বাচিত চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরণ বলেন, এমপি নুরন্নবী চৌধুরীর স্বদিচ্ছা থাকার কারনেই আপনার ভোটের মাধ্যমে পছন্দমত জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছেন। এমপি মহোদয়ের মাধ্যমে চাঁদপুরকে মডেল ইউনিয়নে রুপান্তর করবো। যেখানে মাদক, ইভটিজিং, নির্যাতন, চোর-ডাকাত ও দুর্ণীতিবাজসহ কোন অপরাধীর স্থান হবেনা। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল হাসেম মহাজন, চরমোজাম্মেল ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, চাঁদপুর ৭নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুর হাফেজ, চর পরিচালনাকারী অজিউল্লাহ ফরাজী প্রমূখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...